অনুব্রতর পাঁচনের চেয়েও মোক্ষম দাওয়াই নিয়ে ভোটযুদ্ধে নামবেন শতাব্দী রায়
মানুষের আশীর্বাদকে মাথায় নিয়েই ভোটের প্রচারে নামতে চলেছেন শতাব্দী রায়।
বীরভূমে অনুব্রত মণ্ডলই শেষ কথা। তাঁর সঙ্গে কয়েকবার মনোমালিন্যের কথা সংবাদমাধ্যমেও এসেছে। তবে বীরভূমের সাংসদ শতাব্দী রায় সেসব দারুণভাবে সামলে এসেছেন এবং দলকে জিতিয়েও এনেছেন। এহেন কেষ্টর এলাকার সাংসদ হলেও নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন শতাব্দী রায়। অনুব্রত মণ্ডল যেমন চিরবিতর্কিতভাবে পাঁচন দাওয়াই দিয়ে ভোট করানোর কথা বলেন, তাঁর এলাকার সাংসদ শতাব্দী রায়ের কাছে কিন্তু অন্য এক মোক্ষম দাওয়াই রয়েছে।

সেই দাওয়াইকে সঙ্গে করে ও মানুষের আশীর্বাদকে মাথায় নিয়েই ভোটের প্রচারে নামতে চলেছেন শতাব্দী রায়।
তবে কী সেই দাওয়াই? শতাব্দী রায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই হল সবচেয়ে বড় দাওয়াই। তিনি এমন এক নাম যা শুনলে শরীর ভালো হয়ে যায়। তাঁর নামে বাংলা ভরসা করে। এমনকী কেন্দ্রের মোদী সরকারও দিদিকে ভয় পাচ্ছে।
নিজের এলাকায় কাজ প্রসঙ্গে শতাব্দী বলেছেন, কলকাতার চেয়ে বীরভূমে আমি বেশি থাকি। প্রান্তিক গ্রামগুলিতে ঘুরে কাজ করেছি। সাংসদ তহবিলের পুরো টাকা খরচ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সকলের জন্য কাজ করার চেষ্টা করেছি। সেই ভরসার জায়গা থেকেই ভোটের প্রচারে নামবেন আত্মবিশ্বাসী শতাব্দী রায়।












Click it and Unblock the Notifications