বীরভূমে অনুব্রতর মঞ্চ থেকে ফের বোমা মারার হুমকি, শুরু বিতর্ক

অনুব্রত মন্ডলের জেলাতেই বোমা মারার পরামর্শ দেওয়া হল তৃণমূলের মঞ্চ থেকে।

অতীতে পুলিশকে বোমা মারার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। নির্দল প্রার্থীদের পুলিশ সাহায্য করলে তাঁদের গাড়িতে বোমা মারার পরামর্শ দিয়েছিলেন অনুব্রত মন্ডল। পরে দলনেত্রী জানিয়ে দেন কেষ্টর মাথায় অক্সিজেন কম ঢোকে। ফলে ভুল করে এমন কথা হয়ত মুখ ফসকে বেরিয়ে গিয়েছে।

বীরভূমে অনুব্রতর মঞ্চ থেকে ফের বোমা মারার হুমকি, শুরু বিতর্ক

আবার সেই অনুব্রত মন্ডলের জেলাতেই বোমা মারার পরামর্শ দেওয়া হল তৃণমূলের মঞ্চ থেকে। দলীয় নেতা দুলাল রায় বক্তব্য রাখতে উঠে বলেন, 'ওঁরা ১টা বোমা মারলে আপনারা ১১টা, ২১টা বোমা মারুন।'

এই ঘটনায় বেশ বিতর্ক তৈরি হয়েছে। তার আগে অনুব্রত মন্ডলের বক্তব্যেও অবশ্য বিতর্কের যথেষ্ট রসদ রয়েছে। অনুব্রত ইলামবাজারে সভায় কর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, এখানকার ১৩৭টি বুথের সবকটি থেকে ৭০০ ভোট করে লিড চাই। সবমিলিয়ে এখান থেকেই ১ লক্ষ লিড দেওয়ার দাবি করেন কেষ্ট।

দলের কর্মীদের দেখে তিনি বলেন, এতদিন যা চেয়েছো দিয়েছি। এবার আমি যা চাই দিতে হবে। যদি প্রাণ যায় যাক। তবে ভোট আমার চাই।

তবে অনুব্রত মন্ডলের বক্তব্যকেও ছাপিয়ে গিয়ে বিতর্ক বাড়িয়েছেন দুলাল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+