বীরভূমে দুই বোনের গলা কেটে হত্যার কিনারা, মামাকে গ্রেফতার করল পুলিশ

কলকাতা, ২০ জুন : বীরভূমে দুই কিশোরী বোনকে গলা কেটে হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোরীদের মামা রামপ্রসাদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সে সব দোষ কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে নিহত কিশোরীর মা ও তাঁর পুরুষ বন্ধু সহ মোট তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নয়া সূত্রের খোঁজ পান তদন্তকারীরা। সেই সূত্রেই মামা রামপ্রসাদকে গ্রেফতার করা হয়।

বীরভূমে দুই বোনের গলা কেটে হত্যার কিনারা, মামাকে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা অপর্ণা সাঁধুখার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই ঘটনা জেনে ফেলে সুস্মিতা (১৫)। সেই ঘটনায় সে আপত্তি তুলতেই তাকে গলা কেটে খুন করা হয়। সেই ঘটনা আবার দেখে ফেলে ছোট বোন পুষ্পিতা (১২)। এরপরে তাকেও খুন করে রামপ্রসাদ।

প্রসঙ্গত বৃহস্পতিবার বীরভূমের মহম্মদবাজারে একটি বাড়ি থেকে উদ্ধার হয় দুই কিশোরীর গলা কাটা দেহ। ঘটনার তদন্তে নেমে মায়ের কথায় অসঙ্গতি পায় পুলিশ। পরে তাকে সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরা করে অবশেষে তদন্তের কিনারা করল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+