কেষ্টর 'বহিরাগত' তত্ত্ব! জেলা জুড়ে তল্লাশি পুলিশের

অনুব্রত মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং শুরু করল জেলা প্রশাসন। শনিবার তৃণমূলের প্রবল বাধা উপেক্ষা করে মনোনয়ন জমা দেয় বিজেপি।

অনুব্রত মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং শুরু করল জেলা প্রশাসন। শনিবার তৃণমূলের প্রবল বাধা উপেক্ষা করে মনোনয়ন জমা দেয় বিজেপি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অভিযোগ করেন ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের নিয়ে এসেছিল বিজেপি। নবান্ন থেকে একই কথা বলেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। এরপরেই শুরু হয়ে যায় নাকা চেকিং।

কেষ্টর বহিরাগত তত্ত্ব! জেলা জুড়ে তল্লাশি পুলিশের

শনিবার বড় মিছিল করে মহম্মদবাজার বিডিও অফিসে মনোনয়ন জমা দেয় বিজেপির প্রার্থীরা। সঙ্গে ছিল কর্মী-সমর্থকদের বিশাল মিছিল। অভিযোগ পুলিশ ও তৃণমূলের তরফ থেকে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তৃণমূল রাজনৈতিকভাবে মনোনয়ন জমা দিতে বাধা দিলেও পুলিশের অভিযোগ ১৪৪ ধারা ভেঙে মিছিল করেছে বিজেপি। বিজেপির বিশাল মিছিল তৃণমূলকে ওই দিনে জন্য পর্যুদস্ত করে।

ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের নিয়ে এসে তৃণমূলের ওপর হামলা চালিয়েছে বিজেপি। অনুব্রত মণ্ডলের এই অভিযোগের পরেই বীরভূমের আলুপাহাড়ি মোড়, নিমদাসপুরে টহল দিচ্ছে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। এছাড়াও পার্শ্ববর্তী রামপুরহাট থানার পুলিশও গাড়ি তল্লাশি শুরু করেছে। এই তল্লাশি অভিযানে সামিল হয়েছে ১০টি থথানার পুলিশ।

যদিও বীরভূমের সীমান্ত সংলগ্ন এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী বলেই দাবি স্থানীয় সূত্রের। বিজেপির তরফে দাবি স্থানীয় মানুষই সেদিনের মিছিলে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+