বিজেপি ‘ডাঙে’ই দেবে কেষ্ট-র ‘পাচন বাড়়ি’র জবাব, লোকসভায় লড়াই শেয়ানে-শেয়ানে

অনুব্রতর পাচনের বাড়ির জবাব ডাঙেই দেবে বিজেপি, সাফ জানিয়ে দিলেন রামকৃষ্ণ রায়। টক্কর যে এবার শেয়ানে শেযানে, তা বুঝিয়েই দিল বিজেপি।

অনুব্রতর 'পাচনের বাড়ি'র বার্তায় লুকিয়ে রয়েছে বিজেপিকে আটকানোর নয়া দাওয়াই। অনুব্রতর সেই দাওয়াইকে যে তাঁরা ভয় পাচ্ছে না, তা বোঝাতে পাল্টা হুঁশিয়ারির পথ বেছে নিলেন বিজেপি জেলা সভাপতি। অনুব্রতর পাচনের বাড়ির জবাব ডাঙেই দেবে বিজেপি, সাফ জানিয়ে দিলেন রামকৃষ্ণ রায়। টক্কর যে এবার শেয়ানে শেযানে, তা বুঝিয়েই দিল বিজেপি।

বিজেপি ‘ডাঙে’ই দেবে কেষ্ট-র ‘পাচন বাড়়ি’র জবাব

বিজেপি রাজ্য সভাপতি উত্তর দিনাজপুরের সভা থেকে হুঙ্কার ছেড়েছিলেন বদল-ফদল বুঝি না, ক্ষমতায় এলে বদলা হবে। সেই বার্তা পাওয়ার পর কেনই বা গুটিয়ে থাকবে বীরভূম বিজেপি। অনুব্রতর মতো কড়া প্রতিদ্বন্দ্বীকে তাই পাল্টা হুঁশিয়ারি দিয়েই রাখলেন তিনি।

এদিন বীরভূম জেলা সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অনুব্রতর, রেডি থাকুন, পুজোর পরই শুরু হবে পাচনের বাড়ি। অনুর্বর জমিকে যেমন পাচনের বাড়ি দিয়ে উর্বর করে তোলা হয়, বীরভূমের মাটিতে ফের সেই প্রক্রিয়া শুরু হবে। কোনও অনুর্বর জমি আর ফেলে রাখা হবে না।

অনুব্রতর সেই হুঙ্কারকে উড়িয়ে বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, পাচনের বাড়ি তো দেবেন অনুব্রতবাবু। কিন্তু জানেন কি আমাদের গাঁয়ের কর্মীরা ডাঙ হাতে চাষ করতে যান। কেন যান, জানেন? মাঠে সাপ-খোপের হাত থেকে বাঁচতে। সেই ডাঙ দিয়ে সাপ মারা হয়। এবার জেনে রাখুন, আপনারা পাচনের বাড়ি মারলে, আমাদের কর্মীরা ডবাব দেবে ডাঙেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+