তাদের হয়ে মনোনয়ন 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের'! বিজেপির অভিযোগ চাঞ্চল্য
তৃণমূলের বিরুদ্ধে এবার ভুতুরে মনোনয়ন পেশের অভিযোগ আনল বিজেপি। সোমবার বীরভূমের নানা জায়গায় এই মনোনয়ন পেশ করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে এবার ভুতুরে মনোনয়ন পেশের অভিযোগ আনল বিজেপি। সোমবার বীরভূমের নানা জায়গায় এই মনোনয়ন পেশ করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বীরভূম বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায় সংবাদ মাধ্যমকে সোমবারের পর মঙ্গলবারেও জানিয়েছেন তাঁরা সোমবার মনোনয়ন পেশ করতে পেরেছেন শুধুমাত্র রাজনগরের দুটি পঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতির আসনে। এছাড়া কোনও আসনে তাঁরা মনোনয়ন দাখিলের সুযোগ পাননি।
তবে জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার রামপুরহাট, বোলপুর-সহ একাধিক জায়গায় বিজেপির নামে মনোনয়ন পেশ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এই সংখ্যাটা জেলায় প্রায় ৩৮-এর মতো।
জেলা বিজেপির অভিযোগ, তৃণমূল রাজ্য নির্বাচন কমিশনকে দেখাতে চায় মনোনয়ন জমা করতে পেরেছে বিরোধীরা। এরপর যখন তা পরীক্ষা করা হবে, তা বাতিল হবে। সেই সময় তৃণমূল বলবে পরীক্ষার সময় মনোনয়ন বাতিল হয়েছে।
জেলার বিজেপির অভিযোগ, রাস্তায় দাঁড়ানো উন্নয়নের কারণে বিজেপি-সহ জেলার বিরোধীপক্ষ বেশিরভাগ আসনেই একরকম মনোনয়ন জমা করতে পারেনি। এবার তা ঢাকতে জালিয়াতির আশ্রয় নিচ্ছে তৃণমূল। রাস্তায় দাঁড়ানো উন্নয়ন-কে দিয়েই মনোনয়ন দাখিল করানো হচ্ছে। অভিযোগ বিজেপির।












Click it and Unblock the Notifications