ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর হাতে সংবর্ধিতই এবার তৃণমূল বিরোধী প্রার্থী হওয়ার পথে
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম আসনে এবারের লোকসভা নির্বাচনে জোর টক্কর হতে চলেছে।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম আসনে এবারের লোকসভা নির্বাচনে জোর টক্কর হতে চলেছে। ইতিমধ্যেই তৃণমূল তাদের প্রার্থী তালিকায় ঘোষণা করেছে। তাদের প্রার্থী বীরবাহা সোরেন টুডু। তাঁরই বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বীরবাহা হাঁসদা। তিনি, ঝাড়খণ্ড পার্টি নরেন-এর সভানেত্রী চুনিবালা হাঁসদার কন্যা।

তৃণমূলের বিরুদ্ধে টক্কর দিতে চায় বিরোধীরা। সেই টক্করে সামিল বাম-ডান সবপক্ষই। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ঝাড়খণ্ড পার্টি নরেন-এর সভানেত্রী চুনিবালা হাঁসদার কন্যা বীরবাহা হাঁসদাকে প্রার্থী করতে চেয়ে ফোন করা হয়েছিল সিপিএম, কুর্মী-সব পক্ষই। বিষয়টি স্বীকার করে নিয়েছেন সম্ভাব্য প্রার্থী বীরবাহা হাঁড়দা থেকে শুরু করে সিপিএম জেলা সম্পাদক পুলিনবিহারী বাস্কে। শনিবার ঝাড়খণ্ড পার্টি নরেন-এর বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
জঙ্গলমহল তথা শুধু পশ্চিমবঙ্গেই নয়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় অভিনেত্রী হিসেবে বীরবাহা হাঁসদা পরিচিত একটি নাম। ইতিমধ্যেই জাতীয় অভিনেত্রীর সম্মানও পেয়েছেন তিনি।
২০১৬-র বিধানসভা ভোটে ঝাড়খণ্ড পার্টি নরেনের হয়ে বিনপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীরবাহা হাঁসদা। যদিও পরীজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থীর কাছে। পরবর্তী সময়ে ২০১৮-তে ঝাড়গ্রামের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বীরবাহা হাঁসদা সম্বর্ধনাও দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications