মোহভঙ্গ ১৩ মাসেই! তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিজেপিকে ষড়যন্ত্রী তকমা বিপ্লবের

মোহভঙ্গ ১৩ মাসেই! তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিজেপিকে ষড়যন্ত্রী তকমা বিপ্লবের

মাত্র ১৩ মাসেই মোহভঙ্গ হল বিজেপিতে। মমতার ডাকে সাড়া দিয়ে তৃণমূলে ফিরেই বিপ্লব মিত্র তোপ দাগলেন বিজেপিকে। বিজেপিতে যে তাঁর ১৩ মাসের অভিজ্ঞতা সুখকর ছিল না ব্যাখ্যা করে ষড়যন্ত্রের অভিযোগও তুললেন তিনি। সেইসঙ্গে তৃণমূলে যোগ দিয়ে ঘরে ফেরার অনুভূতিতে তিনি সঙ্ঘবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন বিজেপির বিরুদ্ধে।

বিজেপিকে ষড়যন্ত্রকারী দল বলে তোপ বিপ্লবের

বিজেপিকে ষড়যন্ত্রকারী দল বলে তোপ বিপ্লবের

তিনি বলেন, বিজেপিতে গিয়ে বুঝেছি, ওদের সঙ্গে আমাদের আদর্শের অনেক ফারাক। তা উপলব্ধি হওয়ার পরই বসে গিয়েছিলাম। তারপর মমতাদি যখন ডাকলেন আর দেরি করিনি। এদিন তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে ষড়যন্ত্রকারী দল বলে তোপ দাগেন বিপ্লব মিত্র। তিনি বলেন, বাংলায় ষড়যন্ত্র চলছে, তা আটকাতে হবে।

ষড়যন্ত্রকারীদের আটকাতে সঙ্ঘবদ্ধতার বার্তা

ষড়যন্ত্রকারীদের আটকাতে সঙ্ঘবদ্ধতার বার্তা

দক্ষিণ দিনাজপুরের ‘হেভিওয়েট নেতা' বিপ্লব মিত্র বলেন, ঘরে ফিরে এসে খুব ভালো লাগছে। সাময়িক বিচ্ছেদ হয়েছিল। একটু ভুল বোঝাবুঝি ছিল, তা মিটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক ফেলতে পারিনি। তিনি ডাক দিতে্ই ফের ঘরে ফিরে এলাম। এবার আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করে ষড়যন্ত্রকারীদের আটকে দিতে হবে। সবাইকে নিয়ে আমরা আসন্ন লড়াই লড়ব।

মুকুলের হাত ধরে বিজেপিতে, ১৩ মাসেই মোহভঙ্গ

মুকুলের হাত ধরে বিজেপিতে, ১৩ মাসেই মোহভঙ্গ

২০১৯-এর লোকসভা ভোটের পর বিপ্লব মিত্র তৃণমূল ছেড়েছিলেন। মুকুল রায়ের হাত ধরে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। সঙ্গে ভাই প্রশান্ত মিত্র ও অন্যান্য অনুগামীদেরও তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁর ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি বিজেপিতে খুব সুখে ছিলেন না, ১৩ মাস পরেই তিন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন। তাঁর মোহভঙ্গ হল।

মমতার রদবদলের পরই ফিরলেন বিপ্লব

মমতার রদবদলের পরই ফিরলেন বিপ্লব

এরপর দক্ষিণ দিনাজপুরের জেলায় দলের সাংগঠনিক চিত্রে পরিবর্তন ঘটায়, বিপ্লব মিত্রের দলে ফেরা সহজ হয়ে যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ব্যাপক রদবদল ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। অর্পিতাকে সরিয়ে দায়িত্ব দেন গৌতম দাসকে। আর তারপরেই দলে যোগ দিলেন বিপ্লব মিত্র।

অর্পিতা ঘোষকে সরতেই তৃণমূলে বিপ্লব

অর্পিতা ঘোষকে সরতেই তৃণমূলে বিপ্লব

লোকসভা নির্বাচনের পর অর্পিতা ঘোষকে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব দিতেই বিপ্লব মিত্র তৃমমূলে পাত্তাড়ি গুটিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি শেষে ভুল বুঝতে পেরে ফেরার বার্তা দিয়েছিলেন। তাঁর তৃণমূলে ফেরা যখন স্রেফ মমতার সবুজ সংকেতের উপর নির্ভর করছিল। অর্পিতা ঘোষকে সরিয়ে তিনি ইতিবাচক সাড়া দিতেই বিপ্লব ঘরে ফিরলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+