বিজেপির মোহ কাটিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই ‘অভিভাবকে’র মর্যাদা! পিকের ইঙ্গিতে জল্পনা

বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ফিরতেই ‘অভিভাবকে’র মর্যাদা! পিকের ইঙ্গিতে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বিজেপির মোহ কাটিয়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন দক্ষিণ দিনাজপুরের হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র। একটা সময়ে গোটা জেলার তৃণমূল কংগ্রেস ছিল তাঁর হাতের মুঠোয়। কিন্তু তৃণমূলের প্রত্যাবর্তনের পরও তিনি কোনও গুরুত্ব ফিরে পাননি। এই অবস্থা তাঁর গুরুত্ব ফেরাতে ময়দানে নামলেন স্বয়ং অভিষেক। সঙ্গত করলেন প্রশান্ত কিশোরও।

বিপ্লব মিত্রকে অভিভাবকের মর্যাদা তৃণমূলে

বিপ্লব মিত্রকে অভিভাবকের মর্যাদা তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গের পর তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর এখনও কোনও কর্মসূচিতে দেখা যায়নি বিপ্লব মিত্রকে। এমতাবস্থায় উত্তরবঙ্গ সফরে গিয়ে অভিযেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর নির্দেশ দিলেন সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে বিপ্লববাবুকে দলের সমস্ত কর্মসূচিতে ডাকতে হবে। তাঁকে অভিভাবকের মর্যাদা দিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিল্পনার এক ঝলক বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিল্পনার এক ঝলক বার্তা

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর বুঝিয়েই দিলেন, তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতিকে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় দায়িত্ব দিতে চলেছে এবং তাঁর গুরুত্ব বাড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিল্পনার এক ঝলক বার্তাই তাঁরা দিয়ে এলেন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে।

বিপ্লব মিত্রকে গুরুত্ব দেওয়ার বার্তা অভিষেক-পিকের

বিপ্লব মিত্রকে গুরুত্ব দেওয়ার বার্তা অভিষেক-পিকের

শিলিগুড়িতে সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে জেলা নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন জেলা সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, ছিলেন বিপ্লব মিত্র, বাচ্চু হাঁসদারাও। সেখানেই বিপ্লব মিত্রকে গুরুত্ব দেওয়ার বার্তা দেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বড কেনও পদ দেওয়া হতে পারে, জল্পনা

বড কেনও পদ দেওয়া হতে পারে, জল্পনা

বিপ্লব মিত্র এই মুহূর্তে তৃণমূলে কোনও পদে নেই। স্বভাবতই তাঁকে ডাকতে গেলে একটা সমস্যা আসবেইষ কিন্তু শীর্ষ নেতৃত্বের নির্দেশ যেহেতু আর তিনি ২০-২২ বছর ধরে জেলা তৃণমূল করছেন, তাঁকে ডাকতে হবে। সেইসঙ্গে জল্পনা তৈরি হচ্ছে, তাঁকে বড কোনও সাংগঠনিক পদে দেওয়া হতেও পারে শীর্ষ নেতৃত্বের তরফে। কেননা এর আগে তাঁকে জেলা কমিটিতে রাখা হয়নি।

তৃণমূলের ফিরে আসার পর ভাবনায় বিপ্লব

তৃণমূলের ফিরে আসার পর ভাবনায় বিপ্লব

২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত বিপ্লব মিত্রই ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের শেষ কথা। কিন্তু লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের হারের পর বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়া হয় জেলা সভাপতির পদ থেকে। এরপর তিনি দলবল নিয়ে যোগদান করে বিজেপিতে। বিজেপিতে গিয়েও তিনি সক্রিয় হননি। বছর ঘুরতে না ঘুরতেই তিনি ফের তৃণমূলে ফিরে আসেন।

একুশের আগে তিনি গুরুদায়িত্ব পাবেন, আশা

একুশের আগে তিনি গুরুদায়িত্ব পাবেন, আশা

অর্পিতা ঘোষকে সরিয়ে সম্প্রতি গৌতম দাসকে জেলা সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রবীণ নেতা শঙ্কর চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসিয়েছিলেন। তারপরই বিপ্লব ফেরেন তৃণমূলে। তারপর জেলা কমিটিতে তাঁর নাম না থাকলেও একুশের আগে তিনি গুরুদায়িত্ব পাবেন বলেই তৃণমূলের একাংশ মনে করছিল।

বিপ্লব গুরুত্ব পাচ্ছেন, এবার পদও পাবেন!

বিপ্লব গুরুত্ব পাচ্ছেন, এবার পদও পাবেন!

বিপ্লব মিত্রের অনুগামীদের বিশ্বাস ছিল, বিপ্লব মিত্রের মতো নেতাকে তো আর শুধু শুধু ফেরায়নি তৃণমূল। তাঁকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঠিকই গুরুদায়িত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে নিশ্চয়ই কোনও বিশেষ ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এবার সেটাই সত্যি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+