মমতাকে 'সিন্ডিকেটদেবী' বলে কটাক্ষ বিপ্লব দেবের, ভোট-পারদ চড়ল গোসাবায়
আর মাত্র বাকি ২ টি দফার ভোট পর্ব। তারপরই দেশের প্রধানমন্ত্রীর মসনদে কে বসতে চলেছেন, তার কাউন্টডাউন শুরু হয়ে যাবে । ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে দেশের একাধিক জায়গায় চড়ছে ভোট উত্তাপের পারদ।
আর মাত্র বাকি ২ টি দফার ভোট পর্ব। তারপরই দেশের প্রধানমন্ত্রীর মসনদে কে বসতে চলেছেন, তার কাউন্টডাউন শুরু হয়ে যাবে । ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে দেশের একাধিক জায়গায় চড়ছে ভোট উত্তাপের পারদ। এই নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এদিকে, নিজের গড়ের একচুলও ছাড়তে রাজি নয় মমতা শিবির। এমন টানটান ভোট উত্তেজনার মধ্যে গোসাবায় বিজেপির নির্বাচনী সভায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে তোপ দাগেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বিজেপির সভামঞ্চে ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিন্ডিকেট নিয়ে তোপ দাগেন বিপ্লব দেব। এই বিজেপি নেতার দাবি, 'মমতা বাংলার জন্য নির্দয়ী মা হয়ে গিয়েছেন।.. ওনার মা যদি আগে জানতেন যে বাংলায় মমতা সিন্ডিকেট রাজ চালাবেন, তাহলে তাঁর মা মমতার নাম রাখতেন সিন্ডিকেটদেবী ।' প্রসঙ্গত, বৃহস্পতিবারের গোসাবার সভায় জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে নির্বাচনী ভাষণে এমন মন্তব্য করেন বিপ্লব দেব।
উল্লেখ্য, মোদী , মুকুল ও সায়ন্তন বসুর সুরে সুর মিলিয়ে এদিনও বিপ্লব দেব বলেন, ২৩ মেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ১০০ জন বিধায়ক ধীরে ধীরে বিজেপিতে যোগ দিতে শুরু করবেন। বৃহস্পতিবারের এই সভায় মমতার বিরুদ্ধে তোপ দেগে বিপ্লব দেব বলেন, বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা। হয়ে উঠতে পারেননি তৃণমূলের যোগ্য 'মুখ্যমন্ত্রী'ও। তিনি কেবলমাত্র ' সিন্ডিকেট আর ভতিজা' রাজের মুখ্যমন্ত্রী, বলে তোপ দেগেছেন বিপ্লব দেব।












Click it and Unblock the Notifications