রোশন গিরিকে সরিয়ে দিলেন বিনয় তামাং, মোর্চায় সংঘাত আরও চরমে
গুরুং-তামাং দ্বন্দ্ব ফাটলে পরিণত হয়েছে। গুরুংপন্থী রোশন গিরিকে হোয়াটস গ্রুপ থেকে সরিয়ে বার্তা দিলেন বিনয় তামাং।
নবান্নে পাহাড় বৈঠকের পর থেকেই দ্বন্দ্বটা চরম আকার নিয়েছিল। এখন সেই দ্বন্দ্ব ফাটলে পরিণত হয়েছে। তা দিন দিন আরও বড় আকার নিচ্ছে। প্রথম বৈঠকে যোগ নিয়ে অন্তর্দ্বন্দ্ব, দ্বিতীয় বৈঠকের শুরুতেই দুই মেরুতে নিয়ে গিয়েছে বিমল গুরুং আর বিনয় তামাংকে। এতদিনের ছায়াসঙ্গী এখন পরিণত হয়েছে শত্রুতে।

উত্তরকন্যায় পাহাড় নিয়ে দ্বিতীয় শান্তি বৈঠক শুরুর ঠিক আগেই বিমল গুরুং শিবিরের মোর্চার শীর্ষ নেতা রোশন গিরিকে গ্রুপ থেকে সরিয়ে বার্তা দিলেন বিনয় তামাং। তিনিই যে এখন মোর্চার সর্বেসর্বা তা বোঝাতে চাইলেন। বিনয়-পন্থী অনীত থাপা প্রকাশ্যেই দাবি করেছেন, মোর্চার আসল প্রতিনিধি বিনয় তামাংই।
আর বিনয় তামাং হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দিলেন রোশন গিরিকে। তিনি বোঝালেন, গুরুং মোর্চা সভাপতি হতে পারেন, তিনিই মোর্চার সম্পাদক। উল্লেখ্য, রোশন গিরি মোর্চা সাধারণ সম্পাদক। আর রাজ্যের কোপে পড়ে বিমল গুরুং ও রোশন গিরি যখন পাহাড়-ছাড়া তখন বিনয় তামাংকে যুগ্ম সম্পাদক করা হয়েছিল। এখন রোশন গিরিকে গ্রুপ থেকে সরিয়ে তিনি বোঝাতে চাইলেন মোর্চার সর্বেসর্বা তিনিই।

বিমল গুরুংয়ের নির্দেশেই সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই গ্রুপ তৈরি হয়েছিল। সংবাদমাধ্যমে যে খবর যাবে, তা শীর্ষসারির নেতারা এই গ্রুপ থেকেই জানতে পারতেন। এতদিন সেই গ্রুপেই একসঙ্গে ছিলেন রোশন গিরি-বিনয় তামাংরা। তামাংয়ের তৈরি গ্রুপে স্থান হল না রোশন গিরির। বাদ পড়লেন গুরুং ঘনিষ্ঠ এই নেতা। আরও তীব্র হল গুরুং-তামাং ফাটল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications