বোনাসের দাবিতে আমরণ অনশনে বিনয় তামাং, দাবি মিটলেও গুরুতর সঙ্কট
চা বাগান শ্রমিকদের বোনাসের দাবিতে অনশনে বসেছিলেন মোর্চা প্রধান বিনয় তামাং। চা বাগান শ্রমিকদের দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়লেন মোর্চা প্রধান।
চা বাগান শ্রমিকদের বোনাসের দাবিতে অনশনে বসেছিলেন মোর্চা প্রধান বিনয় তামাং। চা বাগান শ্রমিকদের দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়লেন মোর্চা প্রধান। তাঁকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় অনশন প্রত্যাহারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

২০ শতাংশ হারে বোনাসের দাবিতে মোর্চা প্রধান বিনয় তামাং অনশনে বসেছিলেন। তাঁর দাবি ছিল, চা শ্রমিকদের অসহায় অবস্থা, অথছ দার্জিলিংয়ের সাংসদের দেখা নেই। তামাং বলেন, সাংসদ হওয়ার আগে তো ভুরিভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোথায় গেল সেই প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা। এখন তাঁর তো দেখাই মিলছে না। চা শ্রমিকদের কোনও সমস্যাই মিটছে না।
এদিন মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়। গোর্খা জনমুক্তি মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, দাবি না মিটলে দার্জিলিং পার্বত্য অঞ্চল অচল করে দেওয়া হবে। এরপর রাজ্য সরকার চা বাগান মালিক ও যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। সেই বৈঠকেই গৃহীত হয় প্রস্তাব। রাজ্য সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ বোনাসের দাবি মেনে নিতে সম্মত হয়।
এই বৈঠকে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, বোনাসের ৬০ শতাংশ টাকা এখনই দেওয়া হবে। আর বাকি ৪০ শতাংশ দেওয়া হবে দীপাবলির মধ্যেই। এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই বিনয় তামাং তাঁর অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন।












Click it and Unblock the Notifications