প্রশান্ত মহাসাগরের এই দ্বীপেই আত্মগোপনে বিনয় মিশ্র! গরু পাচারকাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

প্রশান্ত মহাসাগরের এই দ্বীপেই আত্মগোপনে বিনয় মিশ্র! গরু পাচারকাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

তদন্ত শুরু হতেই দেশত্যাগের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিত তদন্তে গোয়েন্দাদের অনুমান ছিল দুবাইতেই গা ঢাকা দিয়ে রয়েছেন গরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র। যদিও এবার তার সম্পর্কে বেশ কিছু বিশেষ তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। যা গোটা তদন্ত প্রক্রিয়ার নতুন করে মোড় ঘুরিয়ে দিতে পারি বলে দাবি ওয়াকিবহাল মহলের।

প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপেই গা ঢাকা দিয়ে রয়েছে বিনয়

প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপেই গা ঢাকা দিয়ে রয়েছে বিনয়

সিবিআই সূত্রে খবর, দেশ ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। বর্তমানে তিনি নাকি আত্মগোপন করে রয়েছেন প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপ রাষ্ট্রে। সূত্রের খবর, কলকাতা থেকে পালানোর পর, গত বছরের ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেন বিনয়। সেখানেই বিনয় জানান প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-র নাগরিকত্ব নিচ্ছেন তিনি। তাই জমা দিচ্ছেন ভারতীয় পাসপোর্ট।

 রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

এদিকে এই ঘটনার কথা চাউর হতেই ফের তোলাপাড় হতে শুরু করেছে রাজ্য-রাজনীতি। নতুন দমে শাসক শিবিরের উপর আক্রামণ শানাতে শুরু করেছে বিরোধীরা। এদিকে বিনয়কে পাকড়াও করতে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন সিবিআই-র আধিকারিকরা। এদিকে সিবিআইয়ের আর্জিতে বিনয় মিশ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। কিন্তু তাতেও তাকে বিশেষ বাগে আনা যায়নি বলেই মনে করা হচ্ছে।

 কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশেষ আদালতে আবেদন সিবিআইয়ের

কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশেষ আদালতে আবেদন সিবিআইয়ের

এদিকে ইতিমধ্যেই বিনয়ের বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও বেশ কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের বিশেষ আদালতে আবেদনও জানানো হয়েছে বলে খবর। এর আগে বিনয় মিশ্রর রাসবিহারীর বাড়িও বাজেয়াপ্ত করে ইডি। সূত্রে খবর, একক মালিকানা ছাড়াও, এখনও বেশ কিছু জমি, বাড়ি, অফিসের শেয়ার বিনয় মিশ্রের নামে রয়েছে। সেগুলি হাতে নিতেই আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

ঋণ খেলাপি হোক বা দুর্নীতি, বিদেশের মাটিতেই গা ঢাকা দিচ্ছে দুর্নীতিবাজরা

ঋণ খেলাপি হোক বা দুর্নীতি, বিদেশের মাটিতেই গা ঢাকা দিচ্ছে দুর্নীতিবাজরা

অন্যদিকে ব্যঙ্কের ঋণ খেলাপি হোক বা দুর্নীতি, প্রতিক্ষেত্রেই দুর্নীতিবাজরা অপকর্মের পর বারংবার বিদেশের মাটিতে গা ডাকা দিচ্ছে। বিশেষত বেছে নেওয়া হচ্ছে সেই সমস্ত দেশগুলিতে যেখানে এই সমস্ত কেসে আইনি ঘেরাটোপ অনেকটাই কম। যদিও বিনয় মিশ্রের ভানুয়াতু-র নাগরিকত্ব নিয়ে এখনও বিশেষ কিছু বলা হয়নি বিদেশ মন্ত্রকের তরফে। এমতবস্থায় তাকে গ্রেফতারের জন্য সিবিআই ঠিক কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+