মোর্চা থেকে বহিষ্কৃতই হলেন বিনয় তামাং, গুরুংকে চ্যালেঞ্জ দিতে নয়া জল্পনা

শুক্রবার মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিনয় তামাং ও অনীত থাপাকে বহিষ্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করা সম্ভব হয়নি। এদিন সে কথাই ঘোষণা হল।

শেষপর্যন্ত সরকারিভাবে দল থেকে বহিষ্কার করা হল মোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় তামাং ও অনীত থাপাকে। শনিবার গোর্খা জনমুক্তির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দুই নেতার বহিষ্কারের সিদ্ধান্ত। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে এ কথা জানান মোর্চা নেতা জ্যোতিকুমার রাই। মোর্চার এই বিবৃতির পর পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণের সম্ভাবনা তৈরি হল।

মোর্চা থেকে বহিষ্কৃতই হলেন বিনয় তামাং, গুরুংকে চ্যালেঞ্জ দিতে নয়া জল্পনা

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিনয় তামাং ও অনীত থাপাকে বহিষ্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করা সম্ভব হয়নি। এদিন সে কথাই ঘোষণা হল। দলের লাইনের বাইরে গিয়ে বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করায় বিনয় তামাং ও তাঁর সহযোগীকে বহিষ্কার করা হল। শুধু বহিষ্কারই নয়, তাঁদের সদস্যপদও কেড়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

এদিন বিনয় তামাং জানান, এই বহিষ্কার সম্পূর্ণ আইনবিরুদ্ধ। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন। আইনি পথেই ওই সিদ্ধান্তের মোকাবিলা করা হবে। শুক্রবার সিকিমের নামচিতে বিনয় তামাংয়ের বহিষ্কার নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন গুরুং। কেন্দ্রীয় কমিটির সেই বৈঠকে বিনয় তামাংকে বহিষ্কারের প্রস্তাব দেন গুরুং নিজে। সেই প্রস্তাবে সবাই সহমত পোষণ করেন। কিন্তু পুলিশ হানা দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়নি।

এদিন মোর্চার তরফে জানানো হয়েছে, তাঁরা ১২ সেপ্টেম্বর উত্তরকন্যায় রাজ্যের ডাকা বৈঠকে যোগ দিতে যাবেন। নবান্নের বৈঠকে প্রতিনিধি হিসেবে মোর্চার তরফে গিয়েছিলেন বিনয় তামাং, অনীত থাপা-সহ পাঁচজন। এবার অন্তত তাঁদের আর বৈঠকে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা রইল না। এদিকে বিমল গুরুং, রোশন গিরির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। বিনয় তামাং, অনীত থাপা বহিষ্কার হয়েছেন। এমতাবস্থায় মোর্চার তিন বিধায়ক বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারেন।

এরই মধ্যে পাহাড়ে জল্পনা শুরু হয়েছে, মোর্চা থেকে বহিষ্কারের পর পাহাড়ে নতুন দল করতে পারেন বিনয় তামাং। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। রাজ্যের তরফে বিনয় তামাংকে সর্বতভাবে সাহায্য করা হবে। পাহাড়ের মানুষ এখন বিনয় তামাংকে গ্রহণ করেন কি না তা-ই দেখার। গুরুংয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিনয় তামাং যদি পাহাড়ের মুখ হয়ে ওঠেন, তবে পরিস্থিতি বদল হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+