এমপিএস-কাণ্ডের জের, আর বিয়েবাড়ি যাবেন না ক্ষুব্ধ বিমান

বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলা ও প্রতিশ্রুতি মতো টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এমপিএস কর্ণধার প্রমথনাথ মান্না। অভিযোগ উঠেছে, কয়েক বছর আগে তাঁর মেয়ের বিয়েতে গিয়েছিলেন বিমান বসু। সেই ছবি সংবাদমাধ্যমের হাতে আসে। তৃণমূল কংগ্রেস তো বটেই, নিজের দলেও ঝড় উঠেছে এর জেরে। বিমানবাবু বলেছেন, "প্রমথনাথ মান্নার সঙ্গে আমার কোনও পারিবারিক সম্পর্ক নেই। ঝাড়গ্রামে ওদের প্রকল্প আছে শুনেছিলাম। সেখানে মাছ, শাকসবজি চাষ হয় জানতাম। বিয়েতে গিয়ে শুধু এক কাপ কফি খেয়েছিলাম। এর বেশি কিছু জানি না।"
এর পর অভিমানী বিমানবাবুর আরও মন্তব্য, "আমি নিজে বিয়ে করিনি। কিন্তু এতদিন বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে যেতাম। যদিও বিয়েশাদিতে গেলে আমি কিছু খাই না। শৈলেন দাশগুপ্তের ছেলের বিয়েতেও খাইনি। কিন্তু আমার বিয়েবাড়ি যাওয়া নিয়ে যেভাবে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তাতে ঠিক করেছি আর বিয়েতে যাব না। কারও আগাপাশতলা জানা থাকলে অবশ্য আলাদা কথা।" শুধু নিয়ে নয়, অন্নপ্রাশন, শ্রাদ্ধ ইত্যাদি নেমন্তন্নতেও আর যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কেউ কেউ ডেলোতে মমতা বন্দ্যোপাধ্যায়-সুদীপ্ত সেন বৈঠকের সঙ্গে বিমানবাবুর সংশ্লিষ্ট বিয়েবাড়িতে যাওয়ার কথা তুলনা করছেন। সে ব্যাপারে বিমান বসুর ক্ষুব্ধ জবাব, "একটি অনুষ্ঠানে গিয়ে এক কাপ কফি খাওয়া আর গোপনে নিশুতি রাতে বৈঠক করা, দু'টো এক জিনিস নয়।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications