সিএএ নিয়ে মোদী ডাহা মিথ্যে বলছেন আর মমতা শুধু হেঁটেই চলেছেন, কটাক্ষ বিমানের
এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন। যা কখনোই কল্পনা করা যায় না।
এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন। যা কখনোই কল্পনা করা যায় না। শনিবার বাঁকুড়া জেলার সোনামুখীতে এনআরসি-র প্রতিবাদে এবং আগামী 8 তারিখ বামফ্রন্টের ডাকা বনধের সমর্থনে একটি মিছিল করতে এসে এই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন সিপিএম নেতা তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

শনিবার সিপিএমের বাঁকুড়া জেলার সম্পাদক অজিত পতি, বিধায়ক দেবলীনা হেমব্রম, যুব নেতা অভয় মুখার্জিদের নিয়ে বনধের সমর্থনে ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল হয়। সোনামুখীতে এই মিছিলে হাঁটেন বিমান বসু । শুধুমাত্র বিজেপি ও প্রধানমন্ত্রীকে নয়, তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন এলাকায় এন আর সি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করছে । এই ইস্যুতে মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই দিন বিমান বসু বলেন," শুধু হাঁটলেই হবে? যখন সিএএ পেশ করা হয় সংসদে কেন তাদের সাংসদরা অনুপস্থিত ছিলেন?" এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি।
পাশাপাশি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীকে । বলেন, যখন তার বন্ধু অমিত শাহ্ সংসদে জনবিরোধী আইন ও বিল পেশ করছেন তখন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন না । এন আর সি ও নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন ।যা কখনোই কল্পনা করা যায় না।
দেশের গরিব মানুষের কাছে, আদিবাসী প্রান্তিক মানুষের কাছে নথি থাকে না । তাই বলে তারা নাগরিক হিসেবে থাকবেন না? বলে প্রশ্ন তুলেছেন বিমান বসু । তিনি বলেন যে এই বিষয় নিয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা প্রতিবাদে মুখর হয়েছেন । গবেষকরা প্রতিবাদ করেছেন । নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই জীবন যন্ত্রণা চলতে পারে না বলে জানিয়েছেন এই সিপিএম নেতা ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications