বাম ছেড়ে রাম হওয়া বিজেপি প্রার্থীকে গদ্দার বলে কটাক্ষ বিমান বসুর

মালদহের হবিবপুরে দলের প্রচারে গিয়ে বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হওয়া খগেন মুর্মুকে 'গদ্দার' বললেন কটাক্ষ করলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু।

মালদহের হবিবপুরে দলের প্রচারে গিয়ে বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হওয়া খগেন মুর্মুকে 'গদ্দার' বললেন কটাক্ষ করলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু। এই খগেন মুর্মু কিছুদিন আগে দল বদলে বিজেপিতে যোগ দিয়েই লোকসভা ভোটের টিকিট পেয়েছেন। তিনি বিমান বসু বলেন, বাংলার সংস্কৃতি গদ্দারদের কখনও জায়গা করে দেয়নি। যারা গদ্দারি করে, মানুষ তাদের পরিত্যাগ করে।

বিজেপি প্রার্থীকে গদ্দার বলে কটাক্ষ বিমান বসুর

বিমান বসুর কথায়, এলাকার আদিবাসী মানুষ এই ব্যাপারে চিন্তাভাবনা করেই ভোট দেবে বলে বিশ্বাস তাঁর। বিমানের কটাক্ষ, তৃণমূল ও বিজেপি পরপর সভা করছে যাতে লোকে বুঝতে না পারে তৃণমূল ও বিজেপি মধ্যে বোঝাপড়া রয়েছে। যাতে বুঝতে না পারে নরেন্দ্র মোদী আক্রমণ করে দিদিকে আর পাল্টা দিদি আক্রমণ করে নরেন্দ্র মোদীকে। এটা একটা সুন্দর বোঝাপড়া।

বামেরা চাইছে কেন্দ্রে কোনও অসাম্প্রদায়িক শক্তি সরকার গঠন করুক। কেউ একা না পারলে সবাই একসঙ্গে করুক। কারণ বিজেপির নেতৃত্বের এনডিএ একটি সাম্প্রদায়িক সরকার চালিয়েছে। এই সাম্প্রদায়িক সরকারের হার হওয়া উচিত। বামেরা সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে বিমান বসু জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+