'কথা রাখেনি বিজেপি, যোগ্য জবাব দেব', অমিত শাহের বাংলা সফরের মাঝেই হুঙ্কার বিমল গুরুংয়ের

'কথা রাখেনি বিজেপি, যোগ্য জবাব দেব', অমিত শাহের বাংলা সফরের মাঝেই হুঙ্কার বিমল গুরুংয়ের

ফের স্বমহিমায় বিমল গুরুং। এবার তীর বিজেপির দিকে। অমিত শাহের বাংলা সফরের মাঝেই সাংবাদিক বৈঠকে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিমল গুরুং। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বিমল বলেছেন ১৭ বছরের পাহাড়কে বঞ্চনার উচিত শিক্ষা মিলবে এবার। কোনও প্রতিশ্রুতি রাখেনি বিেজপি।

বিজেপিকে হুঁশিয়ারি বিমল গুরুংয়ের

বিজেপিকে হুঁশিয়ারি বিমল গুরুংয়ের

একদিকে যখন অমিত শাহের উপস্থিতিতে সুর চড়াচ্ছে বিজেপি। ঠিক তখনই বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন পাহাড়ের বিদ্রোহী মোর্চা নেতা বিমল গুরুং। পুর প্রতিনিধিদের পাশে নিয়ে মোর্চা নেতা বিমল গুরুং বিজেপির বিরুদ্ধে পাল্টা হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি ১৭ বছরে পাহাড়ের জন্য কিছু করেনি। পাহাড়ের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে বিজেপি।

বুমেরাং হল গুরুং

বুমেরাং হল গুরুং

পাহাড় মমতার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন গুরুং। তাতে মদত ছিল বিজেপির। এমনই দাবি করে তৃণমূল কংগ্রেস। পাহাড় ছাড়া হয়ে বিজেপির আশ্রয়েই ছিলেন গুরুং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছেলের বিয়েতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরে হঠাৎ করে কয়েক সপ্তাহ আগে কলকাতা শহরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের শরণ নিলেন বিমল এবং তাঁর অনুগামীরা। প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিেলন তিনি।

মমতার নেতৃত্বে নির্বাচন

মমতার নেতৃত্বে নির্বাচন

১৭ বছর ধরে পাহাড়বাসী বিজেপির সঙ্গ দিয়েছে। একের পর এক বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে এসেছে পাহাড়ে। কিন্তু ভোটের পড়েই বিজেপি ভুলে গিয়েছে পাহাড়কে। পাহাড়বাসীর ভোট ব্যবহার করেছে তারা। এবার তার যোগ্য জবাব দেবেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পাহাড়ে ভোট করবেন তাঁরা। এমনই দাবি করেছেন বিমল গুরুং। মমতাই তাঁদের নেত্রী বলে দাবি করেছেন মোর্চা নেতা।

বিমলে আপত্তি বিনয়ে

বিমলে আপত্তি বিনয়ে

এদিকে বিমল গুরুংকে কাছে টেনে নিতে রাজি নন বিনয় তামাংরা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে মোর্চা নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিমল গুরুংয়ের চ্যাপ্টার ক্লোজ পাহাড়ে। কিছুতেই বিমল গুরুংয়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করতে চান না তিনি। এদিকে পাহাড়েও বিমল গুরুংকে নিয়ে উত্তাপ বাড়ছে। একদিকে বিমল গুরুংর সমর্থনে মিছিল অন্যদিকে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মিছিলে সরগরম হয়ে উঠেছে পাহাড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+