৩ বছর পর প্রকাশ্যে বিমল গুরুং! ঢুকতে পারলেন না গোর্খা ভবনে

৩ বছর পর প্রকাশ্যে বিমল গুরুং! ঢুকতে পারলেন না গোর্খা ভবনে

তিন বছর প্রকাশ্যে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha) নেতা বিমল গুরুং (Bimal Gurung) । বিকেল ৪ টে নাগাদ গাড়ি করে সল্টলেকের গোর্খা ভবনের (Gorkha Bhawan) সামনে আসেন। তবে তিনি যে সেখানে যাচ্ছে তা আগে থেকেই খবর ছিল। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানানো হলেও, গোর্খা ভবনের দরজা খোলেনি কর্তৃপক্ষ। অনেক বলা হলেও বিমল গুরুংও গাড়ি থেকে নামেননি।

৩ বছর পর প্রকাশ্যে বিমল গুরুং

৩ বছর পর প্রকাশ্যে বিমল গুরুং

এদিন আগে থেকেই বিমল গুরুংদের তরফে সাংবাদিকদের জানানো হয়েছিল তিনি সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক সম্মেলন করবেন। সেই মতো সাদা ল্যান্ড রোভারে চড়ে ৪ টে নাগাদ সেখানে পৌঁছে যান বিমল গুরুং। কিন্তু গোর্খা ভবন জিটিএ-র অন্তর্ভুক্ত হওয়ায় তার দরজা খোলা হয়নি। কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, গোর্খা ভবনে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক সম্মেলন করতে পারবেন না। প্রায় ৪০ মিনিট সেখানে অপেক্ষার পর সেখান থেকে চলে যান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। গাড়িতে তাঁর পাশে ছিলেন গেরুয়া বসনের এক ব্যক্তি। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

২০১৭ সালে দার্জিলিং-এ হিংসায় অভিযুক্ত বিমল গুরুং

২০১৭ সালে দার্জিলিং-এ হিংসায় অভিযুক্ত বিমল গুরুং

২০১৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে উত্তাল হয়েছিল দার্জিলিং। এক পুলিশ আধিকারিক অমিতাভ মালিককে গুলি করে হত্যাও করা হয়। সেই সময় দার্জিলিং-এর ভানু ভবনে হামলা এবং চকবাজারে পুলিশের দুই অফিসে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তরফে বিমল গুরুং, তাঁর স্ত্রী আশা গুরুং এবং রোশন গিরি অভিযুক্ত। সিআইডির তরফে পরিকল্পনা মাফিক হামলার কথা বলা হয়েছিল।

 গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারা

গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারা

২০১৭ সালে দার্জিলিং-এর অশান্তির সময়েই গুরুং-এর বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া হয়। একাধিক মামলা করা হয়েছিল তাঁৎ বিরুদ্ধে। সেই সময় থেকেই আত্মগোপন করে ছিলেন গুরুং। মাঝে মধ্যে তাঁর বিভিও বার্তা সামনে এসেছিল। কিন্তু এদিনই প্রথমবার তাঁকে প্রকাশ্যে দেখা গেল। এর আগে দিল্লিতে জেপি নাড্ডার বিয়েতে দেখা গিয়েছিল বিমল গুরুংকে।

 কী ভাবে কলকাতায় বিমল গুরুং, উঠছে প্রশ্ন

কী ভাবে কলকাতায় বিমল গুরুং, উঠছে প্রশ্ন

বিভিন্ন মামলায় পশ্চিমবঙ্গের সিআইডি বিমল গুরুংকে খুঁজছে। সেই পরিস্থিতিতে কীভাবে তিনি কলকাতায় প্রকাশ্যে চলে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি প্রকাশ্যে এলেও কেন তাঁকে গ্রেফতার করা হলো না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+