বিনয় তামাংকে শিক্ষা দিতে গিয়েছিলেন, পুলিশের তাড়া খেয়ে নিজেই পালালেন গুরুং
মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে পাহাড় বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় বিনয় তামাং ও অনীত থাপাকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব দেয় গুরুং। সেই বৈঠকে পুলিশি হানায় ভেস্তে যায় আলোচনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে পাহাড় বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করায় বিনয় তামাং ও অনীত থাপাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। সেইমতোই শুক্রবার কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল পাহাড়ে। পুলিশ প্রশাসনের গোপন অভিযানে ভেস্তে গেল সেই বৈঠক। ফলে বিনয় তামাং ও অনীত থাপাকে বহিষ্কার সিদ্ধান্ত ঝুলে রইল।
এদিকে আচমকা হানা দিয়ে পুলিশ ১৪ জন মোর্চা নেতাকে গ্রেফতার করেছে এদিন। তাঁরা মোর্চার বৈঠকে যোগ দিতে আসছিলেন। মোর্চার এই গোপন বৈঠকে হাজির ছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুংও। কিন্তু তিনি পালিয়ে যেতে সমর্থ হন। একটুর জন্য পুলিশ বিমল গুরুংয়ের নাগাল পায়নি বলে জানা গিয়েছে।

বিমল গুরুং ও রোশন গিরির নামে লুক আউট নোটিশ জারি করেছে প্রশাসন। দু-জনের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ-প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে আইন ভাঙলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন মোর্চা বৈঠকে বসতে পারে আঁচ করেই অভিযান চালায় পুলিশ। সেইমতো সিকিম সীমান্ত দিয়ে মোর্চা কর্মীরা বৈঠকে যাওয়ার পথে গ্রেফতার হন।
এদিনই মোর্চার তরফে প্রস্তাব নেওয়া হয় বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে দলবিরোধী কাজ করেছেন বিনয় তামাং ও অনীত থাপা। তাই তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সেইমতোই মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক ডাকে। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বিনয় তামাং ও অনীত থাপাকে।












Click it and Unblock the Notifications