বালুরঘাটে বাইক দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু
বালুরঘাটে বাইক দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু
বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক চালকের। ঘটনাটি ঘটেছে হরিরামপুর ব্লকের নেহেল এলাকায়। মৃত দুই যুবকের নাম সোনাই মিশ্র (২০) ও পঞ্চম সরকার (২৬)। এদের দুজনের বাড়ি হরিরামপুরেই। হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হরিরামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, দৌলতপুর থেকে হরিরামপুরের বাড়ি ফিরছিল সোনাই ও পঞ্চম। সোনাই পেশায় গাড়ির চালক। তার বন্ধু পঞ্চম। বাড়ি ফেরার পথে আকাশে কুয়াশাচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা কম থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে মোটরবাইক ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনাইয়ের।
জখম অবস্থায় পঞ্চমকে প্রথমে স্থানীয় হরিরামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা নিয়ে যেতেই রাস্তায় পঞ্চমের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications