আইন আছে তাই গ্রেফতার, সিবিআই-এর পাশে বিকাশ! কেন বাদ শুভেন্দু, মুকুল-সহ অন্য সাংসদরা তুললেন প্রশ্ন
আইন আছে তাই গ্রেফতার, সিবিআই-এর পাশে বিকাশ! কেন বাদ শুভেন্দু, মুকুল-সহ অন্য সাংসদরা তুললেন প্রশ্ন
নারদ (narad) কাণ্ডে যুক্ত সবাইকে গ্রেফতার করা হোক। এদিন সিবিআই(cbi)-এর তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী তথা সিপিএম (cpim) নেতা বিকাশ ভট্টাচার্য (bikash bhattacharya) বলেছেন, হাইকোর্টে মামলা করার পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কোনও রাজনীতি নেই।

নারদ কাণ্ডে গ্রেফতার চার নেতা
এদিন সকালে সিবিআই-এর বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। তাঁদেরকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। প্রথমে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হলেও, পরে জানা যায় তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

অনুমতি নেওয়া হয়নি, বলেছেন বিধানসভার স্পিকার
যে চারজনকে এদিন সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে তিনজন এবারের বিধানসভাতেও নির্বাচিত হয়েছেন, শুধুমাত্র শোভন চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে। এদিনের গ্রেফতারি প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, কীভাবে এই গ্রেফতার করা হল। কেননা আইন অনুযায়ী, তাঁর কাছ থেকে অনুমতি নেওয়ার কথা।

বিকাশ ভট্টাচার্যের প্রতিক্রিয়া
যদিও বিধানসভা স্পিকারের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে না চাইলেও, সামগ্রিক বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য। তিনি বলেছেন, নারদায় টাকা নিয়েছিলেন বলেই গ্রেফতার। তিনি বলেন, পকেটের পয়সা খরচ করে নারদ মামলায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেখানে হাইকোর্ট অনুমতি দিয়েছিল। এর পিছনে কোনও রাজনীতি নেই। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবশ্য সুপ্রিম কোর্টে তৃণমূল গিয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি।

সবাইকে গ্রেফতারির দাবি
এই মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেফতারের দাবি তুলেছেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেছেন, এই তালিকায় লোকসভার সদস্যরাও রয়েছেন। কেন স্পিকার এখনও অনুমতি দেননি সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিকাশ ভট্টাচার্য বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। তিনি বলেছেন, এব্যাপারে লোকসভা কিংবা বিধানসভার অধ্যক্ষের যে অনুমতি কিংবা অনুমোদন নেওয়ার কথা বলা হচ্ছে, তার প্রয়োজন নেই। এব্যাপারে তিনমাসের সময়সীমা দেওয়া রয়েছে। গ্রেফতারের ব্যাপারে তিনি বলেছেন, আইন আছে, তাই গ্রেফতার। নারদ তদন্তে সিবিআই আরও একধাপ এগোল বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications