Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা চলচ্চিত্র উৎসব : শাহরুখ, দীপিকার সঙ্গে সপরিবারে উপস্থিত থাকবেন বিগ বি

কলকাতা চলচ্চিত্র উৎসব : শাহরুখ, দীপিকার সঙ্গে সপরিবারে উপস্থিত থাকবেন বিগ বি
কলকাতা, ৮ নভেম্বর : শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন বলিউডের শাহেনশা ও বাদশা। কিন্তু এ আর নতুন কথা কী। এ তো আ প্রথমবার নয়। কিন্তু তবু এবছরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটা বিশেষ মাত্রা পেতে চলেছে। কারণ এবার আর একা নন, সপরিবারে আসছেন বিগ বি। জয়া বচ্চন, অভিষেক ও ঐশ্বর্য উপস্থিত থাকবেন সোমবারের অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন পিকু ছবির স্টার কাস্ট দীপিকা পাডুকোন এবং ইরফান খানও। আক্ষরিক অর্থেই এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট বসতে চলেছে যে।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমি ওনাকে (অমিতাভ বচ্চন ) প্রত্যেকবার বলি সপরিবারে আসার কথা। এইবার সবাই আসছেন। তাঁর পরিবারের আসার বিমানের টিকিট এবং হোটেল থাকার পুরো খরচ তিনি নিজেই দিচ্ছেন। উনি সত্যিই জেন্টলম্যন। আমরা খুব আনন্দিত ও অমিতাভ বচ্চনকে এবছর আমরা সপরিবারে পাব।

আরও পড়ুন : কলকাতার প্রথম মোম যাদুঘরে ছবি তুলুন তারকাদের সঙ্গে!

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান তো থাকছেনই। সঙ্গে তাঁর ছবি হ্যাপি নিউ ইয়ার-এর অভিনেত্রী দীপিকা পাডুকোনও আসছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন অভিনেতা ইরফান খান এবং প্রবীন অভিনেত্রী তনুজা যিনি হিন্দি ও বাংলা উভয় ছবিতেই অভিনয় করে সমান জনপ্রিয়তা পেয়েছেন।

কলকাতার চলচ্চিত্র উৎসবকে আন্তর্জাতিক ছোঁয়া দিতে অস্ট্রেলিয়ার চিত্রপরিচালক পল কক্সকে আমন্ত্রণ জানানো হয়েছে, উৎসবের বিচারকের ভূমিকায় পাওয়া যাবে তাঁকে। আমন্ত্রণ পাঠানো হয়েছে অভিনেতা কমল হাসানকেও। যদিও তাঁর তরফ থেকে কোনও উত্তর আসেনি।

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন জনপ্রিয় চিত্র পরিচালক ও কোরিওগ্রাফার ফরহা খান। শোনা যাচ্ছে হলিউডের একটি ছবির কলাকুশলীরা শুটিংয়ের জন্য বাংলায় আসবেন। যদি তাই হয়, তাহলে তাঁদেরকেও আহ্বাণ জানানো হবে রাজ্যের তরফ থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+