বড় দুর্গার পর হিট বড় সরস্বতী, অভিনব বাণী-বন্দনায় মাতোয়ারা কলিগ্রাম, দেখুন ভিডিও
বর্ধমানের কলিগ্রামের হাটতলায় বড় সরস্বতী প্রতিমা এবার চমক দিয়েছে। হাটতলার বিদ্যুৎ সংঘে এই বড় সরস্বতী দেখার জন্য উপচে পড়েছে ভিড়।
সেই যে বড় দুর্গার হিড়িক শুরু হয়েছিল, তা চলছে সরস্বতী পুজোতেও। বড় দুর্গা-লক্ষ্মী-কালীর পর, এবার বড় সরস্বতীও। বর্ধমানের কলিগ্রামের হাটতলায় এই সরস্বতী প্রতিমা এবার চমক দিয়েছে। হাটতলার বিদ্যুৎ সংঘে এই বড় সরস্বতী দেখার ভিড় উপচে পড়েছে। উদ্যোক্তাদের দাবি, রাজ্যে তাঁদেরই প্রতিমা সবথেকে বড়। ৩৫ ফুট দীর্ঘের মৃন্ময়ী সরস্বতী গড়ে তাঁরা তাক লাগিয়ে দিয়েছে।

পুজো উদ্যোক্তাদের কথায়, এই বড় সরস্বতী তৈরি করতে তাঁদের এক ট্রাক্টর মাটি লেগেছে। সেইসঙ্গে লেগেছে ৫০-৬০ বোঝা খড়, প্রায় ৩০ কোটি সুতলি, বাঁশ লেগেছে ১০০টি। সরস্বতী আরাধনা শুধু স্কুল-কলেজে নয়, সরস্বতী পুজোকে এবার একেবারে থিমের মর্যাদা দিয়েছেন বিদ্যুৎ সংঘের সদস্যরা। রীতিমতো উৎসবের মেজাজ কলিগ্রামে। এক-আধদিন নয়, ছ-দিনের নির্ঘণ্ট সাজিয়ে তারা নেমেছে উৎসব পালনে।
২৭ জানুয়ারি বাজি প্রদর্শনী হবে। তারপর বিসর্জন। বিসর্জনও এখানে উৎসবের আকার নিচ্ছে। ছ-দিনভর আদিবাসী নৃত্য, ভাটিয়ালি গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ছোটোখাটো মেলাও বসেছে। উদ্যোক্তারা জানাচ্ছেন, ১৮-২০ বছর ধরে পুজো চলছে, এবছরই প্রথম এতবড় প্রতিমা করা হয়েছে। দেড়মাস ধরে এই পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই বড় প্রতিমার পাশাপাশি একটি ছোট প্রতিমাও রয়েছে। সেই প্রতিমাতেই পুজো হয়েছে। আর বড় প্রতিমা স্রেফ প্রদর্শনীর জন্য। প্রথামাফিক বিসর্জন হবে ছোট প্রতিমাটিই। বড় প্রতিমাটি পাম্প দিয়ে জল সেচ করে 'বিসর্জন' হবে। বর্ধমানের পাশাপাশি মালদহের বাঘাযতীন সংঘ এবার ৩২ ফুটের প্রতিমা গড়ে চমক দিয়েছে। এই বাণী-বন্দনা ঘিরে আবার রয়েছে সম্প্রীতি পুজোও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications