পুরভোটের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য পুলিশে

পুরভোটের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য পুলিশে

পুরভোটের আগেই বড়সড় রদবদল হল কলকাতা ও রাজ্য পুলিশে। এ দিনের রদবদলে মোট ৩০ জন আইপিএসকে বদলির পুরভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি নবান্নের। তবে প্রশাসন সূত্রের খবর, পুরো ভোটার কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে পুলিশ প্রশাসনকে।

পুরভোটের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য পুলিশে

জানা গিয়েছে, এ দিনের রদবদলে বিশ্বজিত ঘোষকে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি করা হয়েছে। তিনি এতদিন কলকাতা সশস্ত্র পুলিশের ডিসি ছিলেন। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে চন্দননগরের ডিসি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রভীন প্রকাশকে উত্তরবঙ্গের এস টি এফের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়াও দেবাশীষ নন্দীকে রাজ্য গোয়েন্দা বিভাগের ( আই বি) সুপার করে পাঠানো হয়েছে। মালদার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকারকে সি আই ডি'র সুপার পদে বদলি করা হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সি আই ডি'র সুপার করা হয়েছে। তিনি ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

এর আগের রদবদলে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল। এ দিন তাঁকে ফের ই এফ আরের কম্যাণ্ডান্ট করা হয়েছে। কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের ডিসি সুদীপ সরকারকে ডিসি ডিডি স্পেশাল করা হয়েছে। অপরাজিতা রাইকে এসটিএফের ডিসি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+