আলোর উৎসবের মধ্যেই অশনি সংকেত! সম্ভাব্য 'ঘূর্ণিঝড় সিতরাং' বাঁক নিয়ে কি বাংলার দিকে, কী বলছে আবহাওয়া দফতর

আলোর উৎসবের মধ্যেই অশনি সংকেত! সম্ভাব্য ঘূর্ণিঝড় বাঁক নিয়ে কোন দিকে, কী বলছে আবহাওয়া দফতর

সাগরে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ-ঘূর্ণিঝড়। এর সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা ২৩ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং ২৪ অক্টোবর নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর মধ্যে ২৪ অক্টোবর কালীপুজো। ফলে আলোর উৎসবের দিন কিংবা তার পরে তা উপকূলে আঘাত হানতে পারে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলিতেও তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার কতটা প্রভাব বাংলার ওপরে পড়বে তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। তবে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন আসতে চলেছে বলে পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আপপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে

ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই দক্ষিণ আন্গামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছএ। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর শনিবার নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে ২৪ অক্টোবর নাগাদ। এরপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর নাগাদ ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে যেতে পারে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২১ (২৩.৩)
বহরমপুর ২৩.৪ (২৩)
বাঁকুড়া ২১.৪ (২৩)
বর্ধমান ২০.৬ (২১)
কোচবিহার ২১.৫ (২০.৭)
দার্জিলিং ১০ (১০.৮)
দিঘা ২৩ (২৪.৬)
কলকাতা ২৪.৩ ( ২৬)
দমদম ২৪.১ (২৬)
কৃষ্ণনগর ২৩.৪ (২৪)
মালদহ ২৩.৯ (২৪)
মেদিনীপুর ২৩.৩ (২৪.৭)
শিলিগুড়ি ১৯.৫ (২০.২)
শ্রীনিকেতন ২১.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+