Weather Update: মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন! ৭২ ঘন্টায় তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস
Weather Alert: সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে এবং শুক্রবারের মধ্যে তাপমাত্রা পের আগের জায়গায় ফিরবে। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার ও রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭.৪ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ছিল ৪১.৫ ও ৩৫ ডিগ্রি, পানাগড়ে যথাক্রমে ৪১.৭ ও ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ছেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার ও বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলও পরবর্তী তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৮ ( ২৭.৪)
বহরমপুর ২৫.২ (২৭.৪)
বাঁকুড়া ২৪.৭ (২৬.১)
বর্ধমান ২২.৮ (২৪)
কোচবিহার ২২.৭ (১৯.৬)
দার্জিলিং ১১.৬ (১৩.৫)
কালিম্পং ১৬.৮ (১৮)
দিঘা ২৪.৫ (২৭.৫)
কলকাতা ২৫.৯ (২৭.৬)
দমদম ২৫.৪ (২৬.২)
কৃষ্ণনগর ২৪ (২৫.৪)
মালদহ ২৬.৮ (২৭.৭)
মেদিনীপুর
পুরুলিয়া ২৩.১ (২২.১)
শিলিগুড়ি ২০.২ (১৯.৮)
শ্রীনিকেতন ২৪ (২৪.৮)
সুন্দরবন ২৭.৫ (২৭ )
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৭)
বহরমপুর (৩৪.২)
বাঁকুড়া (৩৫)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৪.৮)
দার্জিলিং (২৪.৪)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩৩.১)
কলকাতা (৩০)
দমদম (৩০.১)
কৃষ্ণনগর (৩৫)
মালদহ (৩৫.৮)
মেদিনীপুর
পানাগড় (৩৭.৬)
পুরুলিয়া (৩৭.৭)
শিলিগুড়ি (৩৭.৫)
শ্রীনিকেতন (৩৪.২)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications