তৃণমূলে ভাঙন, মমতার মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ এলেন বিজেপিতে
কলকাতা, ১৫ জানুয়ারি: বড় ধস তৃণমূল কংগ্রেসে। বিজেপিতে যোগ দিলেন শাসক দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। বৃহস্পতিবার পুত্র সুব্রত ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে।
আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও
তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক ও সাংসদ তলে-তলে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন, এ কথা কিছুদিন আগেই বলেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। কিন্তু কোনও নাম বলতে অস্বীকার করেন। ফলে চমক অপেক্ষা করছিল। এ দিন সেই চমকটা দিল বিজেপি। উদ্বাস্তু ও পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর চলে এলেন বিজেপিতে।

কেন বিজেপিতে এলেন আপনি? তাঁর মন্তব্য, "তৃণমূল কংগ্রেসে ভালো মানুষদের দমবন্ধ হয়ে আসছে। আমিও স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খুশি মতো সিদ্ধান্ত নেন। দলের এমন অবস্থা যে, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এখন আমাদের টিটকিরি দেয়। এটা আর সহ্য হচ্ছিল না।"
TMC Minister Manjulkrishna Thakur joinsBJP after resigning,asked whetherCMhad said anything,he says she is full of "EGO"rarely talks with us
— Paschimbanga BJP (@BJPSamvadWB) January 15, 2015 বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "উনি আমাদের দলে আসায় মতুয়া সমাজ আশার আলো দেখবে। উদ্বাস্তুদের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। এটা তৃণমূলের বিসর্জন শুরুর যাত্রা।"
কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ বলেন, "যা অবস্থা দেখছি, তৃণমূল দলটাই উঠে যাবে। আমার কাছে খবর আছে, ওদের ৪১ জন বিধায়ক দল ছাড়তে তৈরি হয়েছে আছে।"
সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, "অনেক আশা নিয়ে যাঁরা তৃণমূলে গিয়েছিলেন, তাঁরা বুঝতে পারছেন অবস্থাটা। তৃণমূল কী জিনিস, মানুষের বোঝা দরকার।"
এদিনের ঘটনার প্রভাব সুদূরপ্রসারী। কারণ, আগামী ১৩ ফেব্রুয়ারি বনগাঁ লোকসভা আসনে ভোট হবে। এখানে একটা বড় অংশ মতুয়া ভোটার। মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের প্রভাব রয়েছে এঁদের ওপর। তাই বিজেপির পায়ের তলার মাটি শক্ত হল। পাশাপাশি ২০১৬ সালের বিধানসভা ভোটে মতুয়া ভোটকে কাজে লাগিয়ে বনগাঁ এলাকায় দাপট দেখাতে চলেছে বিজেপি। ঠিক এই কাজটাই ২০১১ সালে ভোটের আগে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মতুয়ারা তাঁর দিকে এসেছিল। এ বার হাওয়া ঘুরে যাওয়ায় চিন্তার ভাঁজ চওড়া হল মমতার কপালে।












Click it and Unblock the Notifications