পুরুলিয়ায় বড় ধাক্কা ! তৃণমূলের চালে ধরাশায়ী বিজেপি
পঞ্চায়েত ভোটে নজর কাড়লেও, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না পুরুলিয়া বিজেপি নেতৃত্ব। যাঁদের হাত ধরে সাফল্য সেই বজবং দলের গৌরব সিং ও সুরজ শর্মা ২০ জন অনুগামী নিয়ে যোগ দিলেন তৃণমূলে।
পঞ্চায়েত ভোটে নজর কাড়লেও, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না পুরুলিয়া বিজেপি নেতৃত্ব। যাঁদের হাত ধরে সাফল্য সেই বজবং দলের গৌরব সিং ও সুরজ শর্মা ২০ জন অনুগামী নিয়ে যোগ দিলেন তৃণমূলে।

নির্বাচনের পর থেকে একাধিক মামলায় জর্জরিত হয়ে বারবার জেলে থাকতে হয়েছে গৌরব সিং ও সুরজ শর্মাদের। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও, শেষ পর্যন্ত তারা যোগ দিলেন শাসকদলেই।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, নির্বাচনের পর থেকে একের পর এক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। একশো দিনের ওপর জেলেই সময় কাটিয়েছেন এই দুই নেতা। তাদের অনুগামীদের বিরুদ্ধেও হয়েছে মামলা। অভিযোগ, জেলে যাওয়ার পর জেলা বিজেপি নেতৃত্ব গৌরব সিং, সুরজ শর্মা কিংবা তাঁদের অনুগামীদের খোঁজ খবর পর্যন্ত রাখেনি। সেইজন্যই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।
যাঁদের ওপর ভর করে বিজেপি-র সাফল্য এসেছিল, তাঁদেরই দলবদলে, পরবর্তী নির্বাচনের আগে বিজেপির প্রস্তুতিতে যে ধাক্কা এল তা আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে গতমাসের শেষ সপ্তাহে, গুলি খাওয়ার পর দিনই তৃণমূলে যোগ দেন পুরুলিয়ার রঘুনাথপুরের খাজুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্য আদিত্য মণ্ডল। পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি-বোমা চলে। জয়পুরে সংঘর্ষে দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications