প্রকল্পের ফর্মে থাকবে নম্বর, প্রয়োজন নেই বাড়ির ট্যাক্স জমা দেওয়ারও! লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্ত মমতার
বিধানসভা ভোটের আগে বাংলার মহিলাদের স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটতেই দেওয়া কথা রাখলেন তিনি। বাংলাতে শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এই প্রকল্পে যাতে ক
বিধানসভা ভোটের আগে বাংলার মহিলাদের স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটতেই দেওয়া কথা রাখলেন তিনি। বাংলাতে শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
তবে এই প্রকল্পে যাতে কোনও প্রশ্ন উঠতে না পারে সেদিকে তাকিয়ে প্রথম থেকেই সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এই প্রকল্পের দুর্নীতি রুখতে কার্যত নজিরবিহীন ব্যবস্থা রাজ্য সরকারের।
আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই বৈঠকে মমতা বুঝিয়ে দিলেন যে কোনও দুর্নীতি সহ্য নয়!

লক্ষ্মীর ভান্ডারে আলাদা ক্যাম্প
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এই প্রকল্পের সুবিধা পেতে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানালেন তিনি। মমতার কথায়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যে একেবারে বিনামূল্যে ফর্ম দেওয়া হবে। আর তা দেবেন সরকারি আধিকারিকরা। বাইরে থেকে কিংবা কেউ এই প্রকল্পের জন্যে ফর্ম দিলে তা গ্রাহ্য হবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষের সুবিধার কথা তুলে ধরতে গিয়ে মমতা এদিন বলেন, আগামী ১৬ অগস্ট থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হচ্ছে। সেখানে একটি লক্ষ্মীর ভান্ডারের জন্যে আলাদা ক্যাম্প তৈরি হবে। সেই ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্যে ফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। একই ভাবে অন্যান্য প্রকল্পের সুবিধার পেতেও দুয়ারে সরকার প্রকল্প থেকে ফর্ম নিতে হবে বলে জানিয়েছন মমতা বন্দ্যোপাধ্যায়

ফর্মের গায়ে থাকবে নম্বর
দুর্নীতি রুখতে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ক্যাম্প থেকে সরকারি আধিকারিকরা যে ফর্ম দেবেন তাতে একটি নম্বর থাকবে। সেই নম্বর থাকবে সরকারের রেকর্ডও লিপিবন্ধ থাকবে। আধার কার্ড দেখিয়ে এই ফর্ম পাওয়া যাবে। অর্থাৎ বাইরে থেকে কেউ যদি ফর্ম নেয় তা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে।
ফলে মুখ্যমন্ত্রী এদিন বারবার এই বিষয়ে সাবধান করে দিয়ে বলেছেন যে, লক্ষ্মীর ভান্ডারে ফর্ম নেওয়ার জন্যে কারোর সাহায্য নেবেন না। এলাকার যেখানে ক্যাম্প বসছে সেখানে গিয়ে ফর্ম নিন আর সেখানেই জমা দিন। নবান্নের সাফ বার্তা, বাইরে থেকে এই ফর্ম কেনা যাবে না। কোনও সংগঠন যাতে এই ফর্ম নিয়ে বাইরে অর্থের বিনিময়ে বিক্রি করতে না পারেন,তার জন্যই এই ব্যবস্থা বলে দাবি রাজ্য প্রশাসনের।

কোনও তথ্য জমা দিতে লাগবে না
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যে সরকারি কোনও রেকর্ড জমা রাখতে হবে না বলে জানিয়েছেন মমতা। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা উদাহারণ সম্প্রতি এক ঘটনার উদাহারণ সামনে নিয়ে আসেন তিনি। বলেন, বুধবার একটি গ্রামে গুজব রটে যায় যে লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে দিতে হবে। কিন্তু তেমনটা কখনই নয়। সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এজন্যে কিছু করতে হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা।

খোলা হচ্ছে গ্রিভেন্স সেল!
দুর্নীতি রুখতে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ ৯৯ শতাংশ উপকৃত হয়েছেন। কিন্তু এরপরেও যদি কোনও অভিযোগ থাকে। তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী দফতরে জানানো যাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এজন্যে এদিন দুটি টোল ফ্রি নম্বর খুলে দিয়েছেন মমতা। নম্বর দু'টি হল-১০৭০/ ২২১৪-৩৫২৬। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, কৃষক বন্ধু-স্বাস্থ্যসাথীর ফর্ম নিয়ে কারুর কোনও অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে সাধারণ মানুষ জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications