Railway Budget 2024: বাংলার মেট্রোর জন্য বিপুল বরাদ্দ, কোন প্রকল্প কত পেল নির্মলার বাজেটে?
Railway Budget 2024: কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi)। বাংলার জন্য বরাদ্দ নেই। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই বিষয়ে কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। দিশাহীন এবং গরীব বিরোধী বাজেট বলে উল্লেখ করেছেন।
কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East_West Kolkata Metro) জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে বলে দেখা যাচ্ছে নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেটে (Railway Budget 2024)।

অর্থমন্ত্রীর ঘোষণা (Nirmala Sitharaman) অনুযায়ী মেট্রোর (Railway Budget 2024) জন্য বরাদ্দ বেড়ে হচ্ছে ৯০৬ কোটি টাকা। গতবার বরাদ্দ ছিল ৬০০ কোটি টাকা। এক ধাক্কায় অনেকটাই বাড়ল এবার বরাদ্দের পরিমান। অন্যদিকে জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পের (Kolkata Metro) জন্যেও এবার বরাদ্দ করা হয়েছে। আর তা বেড়ে হয়েছে ৪০০ কোটি টাকা। গতবার এই ক্ষেত্রে ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা বৃদ্ধি হয়ে বরাদ্দ করা হয়েছে ১২০৮.৬১ কোটি টাকা।
পাশাপাশি কলকাতা বিমানবন্দর নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলছে। যদিও গত কয়েকমাসে এই প্রকল্পের কাজে গতি এসেছে। সমস্ত জটিলতা কেটে গিয়েছে বলে খবর। তাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর তা বেড়ে ৪১ কোটি টাকা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
গতবার কলকাতার এই মেট্রো মেট্রো প্রকল্পের জন্য ১৭৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। এবার তা বৃদ্ধি করা হয়েছে। আর তা বেড়ে হয়েছে ১২০৮.৬১কোটি টাকা। বিপুল এই বরাদ্দ কলকাতার মেট্রো প্রকল্পগুলির কাজে গতি আনবে বলেই মনে করা হচ্ছে।
তবে মেট্রোর জন্য বিপুল বরাদ্দ হলেও বাংলয়ার জন্য নতুন কোন ট্রেন (Railway Budget 2024) ঘোষণা হয়নি এদিন। মনে করা হয়েছিল সম্ভবত নির্মলার বাজেটে বাংলার জন্য বন্দে ভারত কিংবা বন্দে ভারত স্লিপারের মতো একাধিক ট্রেন মিলতে পারে। কিন্তু তেমন কিছুই ঘোষণা হয়নি।
এমনকি বেশ কয়েকটি ট্রেনের টিকিটের ভাড়ার উপরেও ছাড়ের কথা শোনা যাচ্ছিল। কিংবা সিনিয়ার সিটিজেনদের টিকিটে ছাড় ফের একবার চালু করার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু কিছুই আদৌতে হয়নি। যা নিয়ে নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications