মারধরের অভিযোগের পরে দিনই ইউটার্ন, বিধাননগরে লকডউনের মাঝে পুলিশের গান্ধীগিরি
মারধরের অভিযোগের পরে দিনই ইউটার্ন, বিধাননগরে লকডউনের মাঝে পুলিশের গান্ধীগিরি
বিধাননগর পুলিশের গান্ধীগিরি। হাতজোড় করে সাধারণ মানুষের কাছে অনুরোধ তারা যেন অযথা রাস্তায় না বের হয়। আজ দেখা গেল অন্যদিনের থেকে লকডাউন এ সত্ত্বেও রাস্তায় বেশিরভাগ মানুষই বেরিয়েছেন। সেই সমস্ত মানুষজনকে পুলিশ বোঝাচ্ছে। যে সমস্ত গাড়ি গুলো রাস্তায় বেরিয়েছে নাকা চেকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

কোথায় যাচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, এর পরেই যেতে দেওয়া হচ্ছে। সল্টলেক করুণাময়ী কাছে দেখা গেল এক চিকিৎসক যিনি স্কুটি নিয়ে বেরিয়েছিলেন তিনি মাস্ক পড়েননি।
পুলিশ তাকে মাস্ক পড়ার অনুরোধ করে। ওই চিকিৎস মাস্ক পড়ার পরেই তাঁকে যেতে দেওয়া হয়। গত দুদিন যেমন লক্ষ্য করা গিয়েছিল যেখানে সেখানে পুলিশ লাঠিচার্জ করছিল। ফলে মানুষজন সেই ভাবে রাস্তায় বের হচ্ছিল না। আজ একেবারে অন্য চিত্র। যাঁরা রাস্তায় বেরোচ্ছেন সেই সমস্ত মানুষকে পুলিশ হাতজোড় করে বোঝাচ্ছে তাঁরা যেন রাস্তায় না বের হন।












Click it and Unblock the Notifications