সব্যসাচীর করা মামলায় 'পার্টি' হলেন বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা

বিধাননগর পুরসভার বর্তমান চেয়ারপার্সন কৃষ্ণা চট্টোপাধ্যায়কে সব্যসাচী দত্তের অনাস্থা প্রস্তাব নিয়ে করা মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিধাননগর পুরসভার বর্তমান চেয়ারপার্সন কৃষ্ণা চট্টোপাধ্যায়কে সব্যসাচী দত্তের অনাস্থা প্রস্তাব নিয়ে করা মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

সব্যসাচীর করা মামলায় পার্টি হলেন বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা

মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এদিন মামলার শুনানিতে আদালত নিজের পর্যবেক্ষণে জানায়, এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধাননগর পুরসভা চেয়ারপার্সন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের। তাই তাঁকেও এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে।

শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে নোটিশকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়েছে সেটা আইন মেনে করা হয়েছে।

এর বিরোধিতা করে সব্যসাচী দত্তের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এখানে কোনও আইনি বিষয় জড়িয়ে নেই। ইদানিং সব্যসাচী সরকারের নানান কাজের প্রতিবাদ করেছিলেন। সেই কারণেই তাঁর ওপর ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই মেয়রের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয় বলে দাবি করা হয়।

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে বিধাননগর পুরসভার চেয়ারপার্সনের বক্তব্যেরও এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মত ব্যক্ত করেছে। তাই তাঁকেও যেন এই মামলায় যুক্ত করা হয়। সেই নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+