কুণাল কাণ্ডে দমদম জেলের সুপারকে শোকজ করল আদালত

গত সোমবার সোমবার সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল বিধাননগর আদালতে। যদিও কুণাল ঘোষের জবানবন্দীর উপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু সরকারের সে আবেদন খারিজ করেছিল আদালত। কিন্তু পরের দিন সারদা গোষ্ঠীর অন্য একটি মামলায় কুণালকে হেফাজতে নেয় হাওড়া কমিশনারেটের পুলিশ। যে মামলার এফআইআর-এ কুণাল ঘোষের নাম নেই সেরকম একটি মামলায় আদালতে হাজির করা হয় তাকে।
এদিকে আদালত নির্দেশ দিয়েছিল গোপন জবানবন্দীর ৪৮ ঘন্টা আগে কারোর সঙ্গে যেন দেখা না করে কুণাল ঘোষ। সে নিয়মও মানা হয়নি।
সারদা প্রধান সুদীপ্ত সেন এবং তাঁর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করতে চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এসএফআইও। সেই আবেদনও মঞ্জুর করেছে বিধাননগর আদালত।












Click it and Unblock the Notifications