ফের বিধানসভা সরগরম, ওয়াকআউট বিজেপির, চোর' স্লোগান বন্ধের দাবি তাপসের
বুধবারও সরগরম রাজ্যের বিধানসভা। বন্ধ চা বাগান খোলার দাবি বিজেপি বিধায়কদের। আলোচনাও চান তারা। কিন্তু সেই দাবি মানা হয়নি। এরপর বিধানসভার অধিবেশন ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। বিধানসভার নীচে সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা৷
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই শীতকালীন অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এদিন মনোজ টিজ্ঞা বিজেপি বিধায়কদের কর্মসূচির নেতৃত্ব দেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন।

ফের সরগরম রাজ্য বিধানসভা। ওয়াক আউট করল বিজেপি। বন্ধ চা বাগান অবিলম্বে খুলতে হবে। এই নিয়ে একটি মুলতবি প্রস্তাব আজ বুধবার জমা দিয়েছিল বিজেপি। সেই মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিয়েছিলেন স্পিকার। কিন্তু তাই নিয়ে আলোচনার অনুমতি দেননি বিমান বন্দ্যোপাধ্যায়। এরই প্রতিবাদে বিধানসভার ভেতরে স্লোগান দেন বিজেপির বিধায়করা। এরপর তারা ওয়াক আউট করেন।
এদিন মনোজ টিজ্ঞা বলেন, চা বাগান নিয়ে সমস্যা সমাধানের জন্য সরকারের কোনও ইচ্ছা নেই। অনেক চা বাগান বন্ধ। চা বাগান খোলার জন্য কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার। প্রভিডেন্ট ফান্ড কেটে নিচ্ছে চা বাগানের মালিক। কিন্তু টাকা জমা পরছে না।
নিয়ম অনুসারে স্লোগান দেওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে অধ্যক্ষের। বমনোজ টিজ্ঞা বলেন, "সব বিষয়ে যদি অনুমতি নিতে হয়, আমরা মানুষের কথা বলব কী করে? অধিবেশনের ভেতরেও স্লোগান করতে দেবেন না! বাইরেও করতে দেবেন না!"
তৃণমূল বিধায়ক তাপস রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, "অনতিবিলম্বে চোর স্লোগান বিধানসভায় বন্ধ করা উচিত। সকলে মিলে করা উচিত। এটা সুস্থ সংস্কৃতি নয়। এটা ভালো বার্তা নয় মানুষের কাছে। এগুলো শুরু করেছে বিজেপি। বাংলার মানুষ এগুলো শুনতে পছন্দ করে না।"
তিনি আরও বলেন, "ওরা মামলা করলে, কেন ষাট জনের বিরুদ্ধে করবে? আমাদের দল ঐক্যবদ্ধ। চোর রাজনৈতিক দলের স্লোগান নয়। ওরা এই সবের জন্ম দিচ্ছে। পরিস্থিতি ওরা যেটা তৈরি করার চেষ্টা করছে, সেটা ওরা বিধানসভাকে বা রুল অফ ল'কে মান্যতা দিয়ে এগোচ্ছে না। সস্তায় বাজিমাত করতে চাইছে। খবরে আর ছবিতে রাখার রাস্তা করছে এই ভাবে।"












Click it and Unblock the Notifications