বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির দুর্গা পুজোয় মানা হয় সেই পুরনো রীতি
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার পানিতাল গ্রাম। তারই এক প্রান্তে বন-বাদারে ঘেরা বসত ভিটেয় কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি।
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার পানিতাল গ্রাম। তারই এক প্রান্তে বন-বাদারে ঘেরা বসত ভিটেয় রয়েছে কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি। যেখানে পুরনো রীতি মেনে দুর্গা পুজো চলছে এখনও।

পুজোর বয়স
এ পুজোর বয়স ঠিক কত, তা অবশ্য নিশ্চিতভাবে জানেন না এ বাড়ির সবচেয়ে বরিষ্ঠ সদস্য। তবে অনুমান এই পুজো নাকি ৪০০ বছরেরও পুরনো।

পুজোয় বিভূতিভূষণ
এ বাড়ির সদস্যদের দাবি, প্রতি পুজোতেই নাকি সস্ত্রীক এখানে চলে আসতেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গাছপালায় ঘেরা এই এলাকা নাকি ছিল তাঁর প্রাণের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিও রয়েছে সেই বাড়ির এক প্রান্তে।

জাঁকজমক
স্থানীয়দের কাছ থেকে শোনা, এককালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির দুর্গা পুজো ছিল পানিতাল গ্রামের অন্যতম আকর্ষণ। এখন সেখানে সেই জাঁকজমক না থাকলেও, আচার-অনুষ্ঠান-রীতিতে কোনও ঘাটতি নেই।












Click it and Unblock the Notifications