Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোট গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ! ১০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা

একেবারে করা নিরাপত্তার মোড়কে ভোট হয়েছে। ভবানীপুর উপনির্বাচনের প্রায় ৪৮ ঘন্টা আগে থেকে গোটা বিধানসভা এলাকাতে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। শুধু তাই নয়, নজিরবিহীন ভাবে শুধু ভবানীপুর কেন্দ্রের জন্যে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহি

একেবারে করা নিরাপত্তার মোড়কে ভোট হয়েছে। ভবানীপুর উপনির্বাচনের প্রায় ৪৮ ঘন্টা আগে থেকে গোটা বিধানসভা এলাকাতে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। শুধু তাই নয়, নজিরবিহীন ভাবে শুধু ভবানীপুর কেন্দ্রের জন্যে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ

কিন্তু কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে ভবানীপুর বিধানসভা এলাকাতে। আর সেখান থেকে কার্যত শিক্ষা নিয়েই কোনও ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসন। কারণ রাত পোহালেই ভোট গণনা।

আর সেদিকে তাকিয়ে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকাকে।

জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। আর যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে এই বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ভোটের আগে থেকেই বিজেপি তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে।

এই অবস্থায় গণনা কেন্দ্রের বাইরে আগে থেকেই কলকাতা পুলিশকে নিরাপত্তা আটসাট করতে বলে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, গণনার সকাল থেকেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে। থাকবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

যদিও ১৪৪ ধারা জারি থাকার কারনে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাথ়র, আগ্নেয়াস্ত্র, আতসবাজি বা অন্য কোনও ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা ষাবে না। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

উল্লেখ্য, ২০১১ এবং ২০১৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার এই কেন্দ্র শোভনদেব চট্টপাধ্যায়কে ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। কিন্তু হারতে হয়। এদিনে ২১ এর নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে পরাস্ত করেন শোভন দেব চট্টপাধ্যায়।

কয়েকটি ওয়ার্ডে ভালো ভাবেই এগিয়েছিল বিজেপি। তবে এবার যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নেতা -কর্মীদের মতে, রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। উল্লেখ্য, ২০১৬ সালে এ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৬৫ হাজার ৫২০। এবার এই সংখ্যাকেও ছাড়িয়ে যাবেন বলে মত।

তবে কত সেটার জন্যে তিন তারিখের জন্যেই অপেক্ষা করতে বলছেন নেতৃত্ব। যদিও বিজেপি দাবি, ফল প্রকাশের পরেই বোঝা যাবে কি হতে চলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্যে নির্বাচন কমিশন কাজ করেছে বলে দাবি বিজেপির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+