Bhawanipur Election: পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে শ্লীলতাহানির অভিযোগ! কমিশনের দ্বারস্থ বিজেপি
অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালীঘাটে প্রয়াত বিজেপি নেতা দেহ নিয়ে বিক্ষোভ চলার সময়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁকে শারীরিক ভাবে হেনস্তা করে বলে অভিযোগ। বিজেপি নেতা দেহ নিয়ে বিক্ষোভ চলার সময়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁকে
পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের। একেবারে ছবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালীঘাটে প্রয়াত বিজেপি নেতা দেহ নিয়ে বিক্ষোভ চলার সময়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁকে শারীরিক ভাবে হেনস্তা করে বলে অভিযোগ।
শুধু প্রিয়াঙ্কাকেই নয়, একই সঙ্গে অর্জুন সিং, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতোকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

পুলিশের তরফে কিছু বলা হয়নি
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকি নির্বাচন কমিশনের তরফেও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিষয়টি কমিশনের তরফে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির হুঁশিয়ারি এই বিষয়ে কমিশনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হলেও আইনের দ্বারস্থ হতে হবে।

শ্লীলতাহানির অভিযোগ
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাই সিকিউরিটি জোন। বৃহস্পতিবার পুলিশের নজর এড়িয়ে সেখানেই বিজেপি নেতার মরদেহ নিয়ে পৌঁছে যান বিজেপি নেতারা। একেবারে কালীঘাটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার, অর্জুন সিং সহ একাধিক শীর্ষ নেতা। সেখানে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিউবড়েওয়ালও। ঘটনায় রীতিমত চমকে যান পুলিশ আধিকারিকরাও। জানা গিয়েছে, সেই সময়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ঝাঁপিয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডিসিও। আর সেই সময়ে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের সঙ্গে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

জড়িত তাঁদেরকেও চিহ্নিত করতে হবে বলে দাবি বিজেপির
ইতিমধ্যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। বিজেপি দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত মূল পুলিশ আধিকারিককে দ্রুত সরাতে হবে। শুধু তাই নয়, আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদেরকেও চিহ্নিত করতে হবে বলে দাবি বিজেপির।

মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান অর্জুন সিং সব বিজেপির একাধিক নেতা। বিজেপি নেতাদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি বাঁধে পুলিশের। সেই ঘটনার প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দায়র করা হয়েছে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের বিরুদ্ধেও। ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ ধারার পাশাপাশি ৩৫৩ ধারা সংযুক্ত করা হয়েছে। সরকারি আধিকারিককে কর্তব্যে বাধা দেওয়ার অপরাধে ওই জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications