Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

bhawanipur: রেনকোট নিয়েই বুথমুখী ভোট কর্মীরা! আটকে পড়া ভোটারদের বুথে পাঠাতে নৌকাও তৈরি রাখছে কমিশন

মঙ্গলবার রাত থেকে লাগাতার ভারী বৃষ্টি শহর এবং শহরতলীতে। যার জেরে ইতিমধ্যে একাধিক জায়গাতে জমেছে জল। তবে চিন্তার কারণ হিয়ে উঠছে ভবানীপুর। রাত পোহালেই সেখানে উপনির্বাচন।

মঙ্গলবার রাত থেকে লাগাতার ভারী বৃষ্টি শহর এবং শহরতলীতে। যার জেরে ইতিমধ্যে একাধিক জায়গাতে জমেছে জল। তবে চিন্তার কারণ হিয়ে উঠছে ভবানীপুর। রাত পোহালেই সেখানে উপনির্বাচন।

আর ভোটের আগে লাগাতার প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পরিস্থিতি। ভবানীপুর উপনির্বাচনের একাধিক জায়গাতে জল জমে গিয়েছে। শুধু তাই নয়, কাজ করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ভোট কর্মীদেরও।

যদিও প্রশাসন-পুরসভার তরফে দ্রুত জল বের করানোর চেষ্টা হচ্ছে। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

আনা হয়েছে পাম্প

আনা হয়েছে পাম্প

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে জল জমেছে। কোথাও হাঁটু পর্যন্ত তো আবার কোথাও মোটামুটি জল জমেছে। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ বৃহস্পতিবার ভোট। জল জমে থাকলে কীভাবে মানুষ ভোট দিতে যাবে। আর সেটাই এখন বড় প্রশ্ন হয় দাঁড়িয়েছে পুরসভার কাছে। যদিও এই অবস্থায় মাঠে নেমেছেন ফিরহাদ হাকিম। পুরো এলাকা খতিয়ে দেখা হচ্ছে। আর যে সমস্ত জায়গাতে জল দাঁড়িয়ে আছে সেখানে দ্রুত জল নামানোর চেষ্টা চলছে। আর সেজন্যে হাওড়া থেকে আনা হচ্ছে হেভি ডিউটি পাম্প। এই পাম্পের সাহায্যেই জমা জল বার করা হচ্ছে।

সমস্যায় ভোট কর্মীরা

সমস্যায় ভোট কর্মীরা

তবে এই দুর্যোগের কারণে সমস্যার মধ্যে পড়েছেন ভোট কর্মীরা। বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তাঁরা। যদিও সেই দিকে নজর রাখা হচ্ছে। আর সেই কারনে প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের তরফে দেওয়া হচ্ছে রেনকোট। দুটি করে রেনকোট দেওয়া হচ্ছে। পাশাপাশি এক বোতল করে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। অন্যদিকে ইভিএম মেশিনগুলি নিয়েও যথেষ্ট চিন্তায় নির্বাচন কমিশন। আর সেই কারনে পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। পলিথিন দিয়ে মুড়ে সিএ মেশিনগুলি ভোট কর্মীদের হাতে দেওয়া হচ্ছে।

Recommended Video

আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন জোর কদমে চলছে ভবানীপুর থেকে বৃষ্টির জমা জল সরানোর কাজ
ভোটারদের বুথে পৌঁছে দেবে কমিশন

ভোটারদের বুথে পৌঁছে দেবে কমিশন

লাগাতার এই দুর্যোগ নিয়ে চিন্তায় নির্বাচন কমিশনও। একাধিক জায়গাতে যেভাবে জল জমেছে তা নিয়েও উদ্বেগে কমিশনের আধিকারিকরা। তবে কোনও ভোটার যাতে প্রাকৃতিক দুর্যোগে ভোট দিতে যেতে না পারে তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে কমিশন। এই বিষয়ে কমিশনের পোর্টালে জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। আর এরপরেই কমিশনের তরফে ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। আর এজন্যে গাড়ি তৈরি রাখা হচ্ছে। এমনকি প্রয়োজন পড়লে নৌকাও তৈরি রাখা হতে পারে বলে খবর। প্রবল বৃষ্টিতে কোথাও অতিরিক্ত জল জমলে নৌকার সাহায্য নেওয়া হতে পারে বলে খবর কমিশন সূত্রের।

অন্যদিকে সিইএসসিকেও সতর্ক করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। যাতে ভোট চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট না দেখা দেয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+