খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে প্রচার করতে গিয়ে পুলিশের বাধার মুখে প্রিয়াঙ্কা! জড়ালেন সংঘাতে

ভবানীপুর ভোটের হাতে গোনা কয়েকটা দিন। প্রচারে জোর বাড়িয়েছেন যুযুধান দুই পক্ষই। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। একদিকে মমতা বন্দ্যোপাধায় অন্যদিকে বিজেপির প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। প্রশাসনিক কাজ শেষ হলেই প্রচারে কাছে ঝাঁপিয়ে পড়ছেন

ভবানীপুর ভোটের হাতে গোনা কয়েকটা দিন। প্রচারে জোর বাড়িয়েছেন যুযুধান দুই পক্ষই। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। একদিকে মমতা বন্দ্যোপাধায় অন্যদিকে বিজেপির প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। প্রশাসনিক কাজ শেষ হলেই প্রচারে কাছে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল নেত্রী।

 পুলিশের বাধার মুখে প্রিয়াঙ্কা! জড়ালেন সংঘাতে

অন্যদিকে একেবারে ভবানীপুরে মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা। সকাল হলেই বেরিয়ে পড়ছেন প্রচারে। কিন্তু প্রচারে বের হলেই তাঁকে নানা ভাবে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। গত কয়েকদিন আগে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পুলিশের একাংশ বিজেপি প্রার্থীকে হারানোর চেষ্টা করছেন।

যদিও পাল্টা তৃণমূলের দাবি, প্রচারে থাকতেই নাকি এই সমস্ত অভিযোগ করছে।

আর এই বিতর্কের মধ্যেই ফের একবার পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিউবড়েওয়ালকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে প্রচার করতে যান। কিন্তু কালীঘাট রোড থেকে যে গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে গিয়েছে সেই গলিতে ঢুকতে চান বিজেপি প্রার্থী। কিন্তু সেই গলিতে ঢুকতে গেলে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে আটকে দেয় বলে অভিযোগ।

শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে পুলিশ আধিকারিকরা জানান, মুখ্যমন্ত্রীর পাড়ার গলিতে ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে সেখানে যাওয়া যাবে না। সমস্ত লোকজনকে নিয়ে তো মোটেই নয়। কড়া নির্দেশ প্রিয়াঙ্কাকে জানান পুলিশের আধিকারিকরা। আর তা নিয়ে রীতিমত দুপক্ষের বচসা বেঁধে যায়। ইচ্ছাকৃত ভাবে তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর। আর তা নিয়েই নতুন করে সংঘাত তৈরি হয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেও একই ভাবে পুলিশের সঙ্গে বচসাতে জড়ান প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। তাঁর সঙ্গে কেন সাদা পোশাকের পুলিশ ঘুরছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ, পুলিশ এভাবে সাদা পোশাকে তাঁর সঙ্গে ঘোরার অর্থ অনেকে মনে করবেন অনেক লোক নিতে ঘুরছেন। সেটা ঠিক নয়।

আর এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত তৈরি হয়। উল্লেখ্য এর আগে বিজেপি প্রার্থী করোনা বিধিকে অমান্য করেছেন। কড়া ভাবে নির্বাচন কমিশন কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেয়। কিন্তু প্রিয়াঙ্কা তা মানেনি বলে অভিযোগ। আর এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল।

Recommended Video

আবারও পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিয়াল | Oneindia Bengali

অভিযোগে বলা হয় যে, ঢাক বাজিয়ে, ধুনোচি নাচ নেচে কোভিড বিধিকে অমান্য করা হয়েছে। বহু মানুষকে নিয়ে গিয়ে প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন বলেও অভিযোগ। তৃণমূলের তরফে এহেন অহিজগ সামনে আসার পরেই প্রিয়াঙ্কাকে শোকজ করে কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+