ভবানীপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের কনভয়, ভোটের সকালে বিস্ফোরক দিলীপ
ভবানীপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের কনভয়, ভোটের সকালে বিস্ফোরক দিলীপ
সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন ভবানীপুরের (Bhawanipore) বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। কখনও বুথজ্যামের অভিযোগ করেছেন, আবার কখনও ১৪৪ ধারার ভঙ্গের অভিযোগ তুলেছেন। সেই প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কনভয়ে কলকাতা পুলিশের বাড়তি নিরাপত্তা। যা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রার্থীকে নয়, সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর দাবি তুললেন তিনি।

ভোটের দিন সকালে বাড়ানো হল প্রিয়ঙ্কার নিরাপত্তা
বৃহস্পতিবার ভোটের দিন সকালে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নিরাপত্তা বাড়ায় কলকাতা পুলিশ। তাঁর কনভয়ে পুলিশের তিনটি গাড়ি যুক্ত করে দেওয়া হয়। তবে কেন কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত তা অবশ্য জানা যায়নি। কলকাতা পুলিশের যে তিনটি গাড়ি প্রিয়ঙঅকা টিবরেওয়ালের কনভয়ে যুক্ত করা হয়েছে, সেই গাড়িতে কলকাতা পুলিশের ভিডিওগ্রাফির টিম ছাড়াও স্টিল ছবির জন্য একজন ক্যামেরাপার্সনকে রাখা হয়েছে।

প্রশ্ন তুলেলেন দিলীপ ঘোষ
প্রচারের শেষ দিনে ভবানীপুরের যদুবাবুর বাজারে বাধার মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। বাধার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংও। প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারের মধ্যেই তৃণমূলের তরফে জয় বাংলা স্লোগান তোলা হয়েছিল। সেই সময় নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত না করলেও, কেন ভোটের দিন প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি এব্যাপারে প্রচারের শেষ দিনের কথা উল্লেখ করেছেন। তাঁর আরও প্রশ্ন, যে প্রার্থীকে প্রচারে বারবার বাধার মুখে পড়তে হয়েছে, তাঁকে ভোটের দিন নিরাপত্তা দেওয়ার অর্থ কী?

সাধারণের নিরাপত্তা দিক পুলিশ
দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি প্রার্থী আগে পুলিশের নিরাপত্তা নিতে অস্বীকার করেছিলেন। কেননা, পুলিশের ওপরে বিজেপির কোনও ভরসা নেই। তিনি আরও বলেন, পুলিশে বিজেপি প্রার্থীকে নিরাপত্তা না দিয়ে যদি সাধারণ মানুষ যাঁরা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের নিরাপত্তা দেয়, ভোটাররা যাতে সাহস করে বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিতে আসেন, সেই ব্যবস্থা করে, তাহলেই ভোট নিরাপত্তার বিষয়টি সার্থক হয় বলে মন্তব্য করেছেন তিনি।

প্রিয়ঙ্কার কনভয় নিয়ে প্রশ্ন পুলিশের
এদিন অবশ্য সকালের দিকে প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং তাঁর এজেন্ট সজল ঘোষ তাঁদের সঙ্গে থাকা কনভয় নিয়ে পুলিশের প্রশ্নের মুখে পড়েন। প্রিয়ঙ্কা জানান, কনভয়ে নিজেদের একটি গাড়ি ছাড়াও নিরাপত্তায় আরও দুটি গাডডি রয়েছে। এছাড়া বাকি গাড়িগুলি সংবাদ মাধ্যমের। যা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications