Bhawanipore: ভবানীপুরের ভোটে বিহারের দলের প্রার্থীর এজেন্ট কল্যাণ! 'ফাঁস' হতেই অস্বস্তিতে বিজেপি নেতা
শেষ বেলায় ব্যাপক উত্তেজনা ছড়াল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। আজ বৃহস্পতিবার ভবানীপুর সহ রাজ্যের দুই কেন্দ্রে ভোট হচ্ছে। ভোট হচ্ছে জঙ্গিপুর, সামসেরগঞ্জ। সকাল থেকেই এই তিন কেন্দ্র থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছিল। কিন্তু
শেষ বেলায় ব্যাপক উত্তেজনা ছড়াল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। আজ বৃহস্পতিবার ভবানীপুর সহ রাজ্যের দুই কেন্দ্রে ভোট হচ্ছে। ভোট হচ্ছে জঙ্গিপুর, সামসেরগঞ্জ। সকাল থেকেই এই তিন কেন্দ্র থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছিল। কিন্তু একদম শেষবেলায় একেবারে ধন্ধুমার-কাণ্ড ঘটে যায় পদ্মপুকুর রোডে।
বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পদ্মপুকুরে বিজেপি নেতার গাড়ি আটকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

যদিও শাসকদলের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়।
তাঁদের পাল্টা দাবি কল্যাণবাবু ইচ্ছাকৃত ভাবে পরিস্থিতি গরম করার চেষ্টা করছেন। আর এই বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ শাসকদল তৃণমূলের। দাবি, বিজেপি নেতা হয়েও অন্য দলের এজেন্ট হিসাবে কাজ করছেন উনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে যদিও বিজেপি নেতা বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন।
তাঁর দাবি, Hindustani Awam Morcha প্রার্থী শতুদ্র রায়ের নির্বাচনী এজেন্ট। কিন্তু বিজেপি নেতা হয়েও কীভাবে অন্য দলের প্রার্থীর এজেন্ট হলেন তিনি? সেই প্রসঙ্গে যদিও কল্যান চৌবে জানিয়েছেন, ওই দলের সঙ্গে তাঁর আদর্শের অনেকটাই মিল রয়েছে। আর সেই কারনেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, বিহারের পার্টি জিতেন রাম মাঝির দলের নাম Hindustani Awam Morcha। এবার বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন প্রাক্তন এই ফুটবলার।
এখানেই শেষ নয়, একের পর এক বিতর্কে জড়ান কল্যাণ চৌবে। যে গাড়ি এদিন বিজেপি নেতার ভাঙচুর করা হয়েছিল সেটির তথ্য কমিশন কিংবা পুলিশের কাছে ছিল না বলেও অভিযোগ উঠেছে। আগে থেকে যে গাড়িটির তথ্য দেওয়া হয়েছিল সেটি ব্যবহার করেননি কেন এই বিজেপি নেতা?
যদিও এই প্রসঙ্গে কল্যাণবাবু জানিয়েছেন শেষ মুহূর্তে নাকি তথ্য দিয়ে থাকা গাড়িটি খারাপ হয়ে যায়। আর সেই কারনে অন্য গাড়ি ব্যবহার করতে হয় তাঁকে। আর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়তেই পাল্টা সুর চড়াতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ ওঠে, উত্তেজনা সৃষ্টি করতেই এলাকাতে জোড়ো হয়েছিলেন ওই বিজেপি নেতা।
আর সেই অভিযোগে এক বিজেপি নেতাকেও গ্রেফতার করা হয়। যদিও কেন গ্রেফতার তা জানতে ভবানীপুর থানাতে সরাসরি চলে যান প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। কিন্তু তাঁকে দেখা মাত্র থানা আটকে দেওয়া হয় বলে অভিযোগ। আর তা নিয়ে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
Recommended Video
যদিও এই ঘটনাতে বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে তলব করা হয়। যদিও পুলিশের দাবি, কল্যাণ চৌবের গাড়িতে হামলা কোনও রাজনৈতিক ঘটনা নয়।












Click it and Unblock the Notifications