Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bhawanipore By-election 2021 LIVE: ভোট দিলেন অভিষেক, বিকেল ৫ টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ %

ভবানীপুর উপনির্বাচনে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে লড়াইয়ের ময়দানে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক বড় মার্জিনে জয় লাভ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আসনটি দলনেত্রীক

ভবানীপুর উপনির্বাচনে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে লড়াইয়ের ময়দানে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক বড় মার্জিনে জয় লাভ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আসনটি দলনেত্রীকে ছেড়ে দেওয়াতে ফের একবার এই কেন্দ্রে ভোট হচ্ছে।

উল্লেখ্য নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই নির্বাচনে তৃণমূল নেত্রীর বিপক্ষে রয়েছেন বিরোধী নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। বামেরা প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে শ্রীজিব বিশ্বাসকে। যদিও কেন্দ্রে লড়াই দ্বিমুখী বলেই মনে করছে রাজনৈতিকমহল।

এটা তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। তবে শেষ পর্যন্ত জনতার রায়ে কে এগিয়ে থাকবে তা ভোটের পরেই নিশ্চিত হয়ে যাবে। ভোটের সমস্ত আপডেট জেনে নিন এখানে-

Recommended Video

চেতলা বালিকা বিদ্যালয় ঘুরে দেখলেন সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস | Oneindia Bengali

Bhawanipore By-election 2021 LIVE: ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

Sep 30, 2021, 5:29 pm IST

জঙ্গিপুরে ভোটদানের হার ৭৬.১২% এবং সামশেরগঞ্জে ভোট পড়েছে ৭৮.৬০ শতাংশ
Sep 30, 2021, 5:28 pm IST

বিকেল ৫ টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ %
Sep 30, 2021, 4:24 pm IST

ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sep 30, 2021, 4:13 pm IST

পদ্মপুকুরে তৃণমূল কো-অর্ডিনেটরের সঙ্গে ঝামেলা, এক যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তৃণমূল নেতা
Sep 30, 2021, 4:08 pm IST

পদ্মপুকুরে বিজেপি নেতা কল্য়াণ চৌবের গাড়িতে হামলা, ভাঙচুর
Sep 30, 2021, 4:01 pm IST

সামশেরগঞ্জে ১৩৭ নম্বর বুথে বিরোধী এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের
Sep 30, 2021, 3:20 pm IST

ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Sep 30, 2021, 3:19 pm IST

জঙ্গিপুরে ভোটদানের হার ৬৮.১৭% এবং সামশেরগঞ্জে ভোট পড়েছে ৭২.৪৫ শতাংশ
Sep 30, 2021, 3:19 pm IST

৩ টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৪৮.০৮ %
Sep 30, 2021, 2:53 pm IST

বাঁশদ্রোণী থেকে ভুয়ো ভোটার আনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী
Sep 30, 2021, 2:48 pm IST

চেতলায় সপরিবারে ভোট দিলেন ফিরহাদ হাকিম
Sep 30, 2021, 2:47 pm IST

সিপিএম নেতা মহঃ সেলিমও ভবানীপুরের ভোটার
Sep 30, 2021, 2:46 pm IST

ভবানীপুরে ভোট দিলেন মদন মিত্র
Sep 30, 2021, 2:45 pm IST

ভবানীপুরে ভোট দিলেন সায়নদেব চট্টোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়
Sep 30, 2021, 1:29 pm IST

জঙ্গিপুরে ভোটদানের হার ৫৩.৭৮% এবং সামশেরগঞ্জে ভোট পড়েছে ৫৭.১৫ শতাংশ
Sep 30, 2021, 1:28 pm IST

১ টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৩৫.৯৭ %
Sep 30, 2021, 1:01 pm IST

ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে খালসা হাইস্কুলে বিজেপির সঙ্গে ঝামেলা তৃণমূলের
Sep 30, 2021, 12:50 pm IST

ফিরহাদ হাকিম টুইট করে ভবানীপুরের ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ বিজেপির
Sep 30, 2021, 12:04 pm IST

ভবানীপুরের ৪ টি বুথে রিগিং-এর অভিযোগ বিজেপির তরফে
Sep 30, 2021, 11:41 am IST

বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ দায়ের করা হয়েছে
Sep 30, 2021, 11:28 am IST

জঙ্গিপুরে ভোটদানের হার ৩৬.১১% এবং সামশেরগঞ্জে ভোট পড়েছে ৪০.২৩ শতাংশ
Sep 30, 2021, 11:27 am IST

১১ টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ২১.৭৩%
Sep 30, 2021, 10:27 am IST

ভবানীপুরের ১০৭ নম্বর বুথ থেকেই বিজেপির এজেন্টকে ভয় দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ
Sep 30, 2021, 10:27 am IST

ভবানীপুরের ৮৩এ বুধ থেকে বিজেপির এজেন্টকে হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ
Sep 30, 2021, 10:00 am IST

মুর্শিদাবাদের জঙ্গিপুরে কোভিড বিধি মেনে ভোট
Sep 30, 2021, 9:28 am IST

সকাল নটা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭%, জঙ্গিপুরে ১৭.৫১%, সামশেরগঞ্জে ১৬.৩২%
Sep 30, 2021, 9:06 am IST

বুথের ২০ মিটারের মধ্যে কেন তৃণমূলের দলীয় পতাকা প্রশ্ন তুললেন ভবানীপুরে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। তিনি বলেছেন ভবানীপুরে এমনভাবে ভোট করাচ্ছে পুলিশ, মনে হচ্ছে প্রশাসনের ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দিত৷ পোলিং বুথের ৫০ মিটার ১০০ মিটারের মধ্যে মমতার বড় বড় হোডিং, প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ নির্বাচন কমিশনের কাছে।
Sep 30, 2021, 9:00 am IST

ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের বুথে ৯০ বছরের বৃদ্ধার ভোটদান
Sep 30, 2021, 8:42 am IST

সামশেরগঞ্জ নিয়ে অভিযোগ অস্বীকার তৃণমূলের
Sep 30, 2021, 8:41 am IST

দোগাছিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+