ভাষা দিবসে মিলন হল না দুই বাংলার! ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে শুধুই ভারী বুটের শব্দ, মন খারাপ বাঙালির
International Mother Language Day: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে বছর ভারত-বাংলাদেশের (India-Bangladesh Border)হিলি সীমান্তের জিরো পয়েন্টে পালিত হল না মাতৃভাষা দিবস ((21 February Bangla Bhasha Divas)। প্রতিবছর বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফ এবং বিজেপির সহায়তায় মাতৃভাষা দিবস পালিত হয়। দুই দেশের তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
কার্যত জিরো পয়েন্টে ভারত এবং বাংলাদেশের মানুষ 'মিলন উৎসবে' মেতে ওঠেন। কিন্তু এই বছর সেই পরিস্থিতি নেই। তাই ভাষা দিবসের দিনের (International Mother Language Day) চেনা চিত্র আর দেখা গেল না হিলি সীমান্তে। ফলে উদ্যোক্তাদের মধ্যে মন খারাপ। চোখে মুখে নেই উচ্ছ্বাস-আনন্দ।

তবে খুবই ছোট করেই হয় উৎসব। আজ শুক্রবার সকাল থেকে হিলিতে নানা সামাজিক সংস্থার তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তার আগে ছাত্র-ছাত্রীদের নিয়ে হিলিতে একটি মিছিল করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতখানি তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে।
তবে আয়োজকরা জানিয়েছে, প্রতিবছর হিলি সীমান্তে শূন্য রেখায় গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এই বছর পরিস্থিতি অন্যরকম। রাতারাতি বদলে গিয়েছে রাজনীতি সরকার। এমনকী ওপার বাংলার একদল মানুষের মধ্যেই দেখা গিয়েছে প্রবল ভারত বিদ্বেষ।
আর তাই সেই অনুষ্ঠান করার আর অনুমতি মেলেনি। তাই দুই দেশের তরফে কেউ উদ্যোগ নিলেও শেষ অবদি তা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে হিলি স্থল বন্দরে এবারে ভাষা দিবস পালিত হয়নি। শুক্রবার সকালে হিলিতে 'আপন জন' নামে একটি সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য রয়্যালির আয়োজন করা হয়।
র্যালিটি গোটা হিলি শহর পরিক্রমা করে। মাইক বেধে বাজানো হয় বাংলা গান। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার হিলি নয়, গোটা রাজ্য জুড়েই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হচ্ছে। এদিন বালুরঘাট কলেজ ও বালুরঘাট বিএড কলেজেও আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। বাংলা ভাষার উপর একটি সেমিনারের আয়োজন করা হয়।
বলে রাখা প্রয়োজন, গত বছরের জুলাই-অগাস্ট মাস থেকেই সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। বিএসএফের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। এদিনও ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে কড়া নিরাপত্তা ছিল বিএসএফের তরফে। সীমান্তের কাছাকাছি কাউকে আসতে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications