দলের কর্মী খুনে দ্রুত তদন্ত দাবি! পুলিশ কর্তাদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি ভারতীর
দলের কর্মী খুনে দ্রুত তদন্ত দাবি! পুলিশ কর্তাদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি ভারতীর
ময়নায় বিজেপি কর্মী খুনের মামলা গড়াবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে বিজেপি কর্মী দীপক মণ্ডলের বাড়িতে গিয়ে এমনটাই বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন রাজ্য পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের কাছে রাজ্য পুলিশের মুখোশ খুলে দেওয়া হবে।

শনিবার রাতে ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ
শনিবার রাতে বাড়ি ফেরার সময়, ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুরে বিজেপি কর্মী দীপক মণ্ডলকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ বিজেপির। অন্যদিকে এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি কাছে থাকা বোমা ফেটে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।

পরিবারকে সান্ত্বনা দিতে গ্রামে ভারতী ঘোষ
ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে বিজেপি কর্মী দীপক মণ্ডলের বাড়িতে পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন ভারতী ঘোষ। সেখানে তিনি বলেন, এলাকার তৃণমূল নেতা লালু ভুঁইয়া এবং প্রসাদকৃষ্ণ অধিকারী কয়েকটি বিজেপি পরিবারকে হুমকি দিচ্ছিল। অথচ এইসব অভিযুক্তদের নিয়ে পুলিশ নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেন তিনি।

রাজ্য জুড়ে আন্দোলনের হুমকি
ভারতী ঘোষ ময়না থানার পাশাপাশি সবং থানার আধিকারিকদের কার্যত হুঁশিয়ারি দেন। বিজেপি কর্মী দীপ মণ্ডলের খুনিদের শাস্তি না হলে, রাজ্য জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তিনি দেন।

পুলিশ কর্তাদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি
দলের কর্মীর মৃত্যু নিয়ে ভারতী ঘোষ যেমন সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে, জাতীয়স্তরের সংবাদ মাধ্যকে ব্যবহার করে রাজ্যের পুলিশ কর্তাদের মুখোশ খুলে দেওয়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications