তৃণমূলে কাটমানির পাহাড় জমেছে! ২৫ হাজার কোটির চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ভারতীর
২০১১ থেকে ২০১৯-এই আট বছরেই নাকি কাটমানির পাহাড় জমিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদল হয়েই যে কাটমানি তুলেছে, তার চা়ঞ্চল্যকর রিপোর্ট পেশ করলেন ভারতী ঘোষ।
২০১১ থেকে ২০১৯-এই আট বছরেই নাকি কাটমানির পাহাড় জমিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদল হয়েই যে কাটমানি তুলেছে, তার চা়ঞ্চল্যকর রিপোর্ট পেশ করলেন ভারতী ঘোষ। তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে গিয়েই তিনি হাটে হাঁড়ি ভাঙতে শুরু করেছেন। একেবারে অঙ্ক কষে তিনি ২৫ হাজার কোটি টাকার কাটমানির হিসেব দিলেন অমিত শাহকে।

চিন্তন বৈঠকে কাটমানি-রিপোর্ট
সম্প্রতি বিজেপির চিন্তন বৈঠকে কাটমানি সংক্রান্ত এই গোপন রিপোর্ট পেশ করেছেন ভারতী দেবী। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপককে দিয়ে তিনি রিপোর্ট তৈরি করেছেন। ইতিমধ্যেই তা নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাতে তুলে দেওয়ার তোড়জো়ড় শুরু হয়েছে। এই রিপোর্টের সত্যতা যাচাই করতেও শুরু করে দিয়েছে বিজেপি।

কাটমানি ইস্যুতে বেকায়দায় তৃণমূল
রাজনৈতিক মহল মনে করছে এই রিপোর্টের সত্যতা প্রমাণিত হলে বেকায়দায় পড়ে যাবে তৃণমূল। এই কাটমানি ইস্যুকে সামনে এনেছে তৃণমূল। তাহলে তৃণমূলের অস্ত্রে তৃণমূলকেই ঘায়েল করে দেবে বিজেপি। ভারতী ঘোষ রিপোর্টটি পেশ করার পর তাই রীতিমতো উৎফুল্ল বিজেপি শিবির। এই রিপোর্টকে হাতিয়ার করে তাই নতুন করে কোমর বাঁধছে বিজেপি।

কাটমানি ফেরতের দাবিতে
কাটমানি ইস্যু সামনে আসার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দানা বেঁধেছে। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। অনেক নেতা বাধ্য হচ্ছেন কাটমানি ফেরত দিতে। অনেক ক্ষেত্রে তৃণমূল নেতারা নিজেরা উদ্যোগী হয়ে কাটমানি ফেরত অভিযান চালাচ্ছেন।

বিজেপির আন্দোলন পরিকল্পনা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভারতীর জমা দেওয়া রিপোর্টটি মোদী-শাহদের হাতে তুলে দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। সেই রিপোর্টকে হাতিয়ার করে আন্দোলনের রূপরেখা তৈরি করতে চলেছে বিজেপি। ১৬ আগস্ট এই মর্মে বৈঠক হবে












Click it and Unblock the Notifications