জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পিছনে 'বড়' নাম! ভাইরাল অডিও বার্তা
অডিও বার্তা কার, তা নিয়ে ধন্দ আছে। ওই অডিও বার্তা পরীক্ষিতও নয়। কিন্তু অডিও বার্তা ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের দাবি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ইন্ধন জুগিয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
অডিও বার্তা কার, তা নিয়ে ধন্দ আছে। ওই অডিও বার্তা পরীক্ষিতও নয়। কিন্তু অডিও বার্তা ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের দাবি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ইন্ধন জুগিয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর অঙ্গুলিহেলনেই যে জুনিয়র ডাক্তার চলছেন, তা স্পষ্ট হয়ে উঠেছে ওই ভাইরাল হওয়া অডিও বার্তায়।

অডিও বার্তায় এক মহিলা কণ্ঠ
অডিও বার্তায় এক মহিলা কণ্ঠ পরামর্শ দিচ্ছেন, সাধারণ মানুষের সহানুভূতি হারানোর আগেই জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসতে হবে। ক্রমশই জুনিয়র চিকিৎকরা মানুষের সহানুভূতি হারিয়ে ফেলতে পারে আরও আন্দোলন দীর্ঘতর করলে। আর এই অডিও বার্তার পর কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করায় আরও জল্পনার পারদ চড়েছে।

ভাইরাল অডিও বার্তা
এই ভাইরাল অডিও বার্তা এবং জুনিয়র চিকিৎসকের অবস্থানের মধ্যে রয়েছে হাজার মিল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, ওই অডিও বার্তা ভারতী ঘোষের নয়। ভারতীদেবী নিজেও অস্বীকার করেছেন। তবে ভারতী ঘোষের দাবি, এটা তার গলা নয়। কেউ ভয়েস মডিউলেশন ব্যবহার করে তাকে বদনাম করার চেষ্টা করেছে। তিনি এই নিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।

অডিও সামনে আসার পর প্রশ্ন
তবে এই অডিও সামনে আসার পর প্রশ্ন উঠে পড়েছে, তবে কি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রূপরেখা স্থির করছেন ভারতী ঘোষ? উল্লেখ্য, রোগীর পরিবারের হামলায় জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় প্রহৃত হওয়ার ঘটনার পর থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অচলাবস্থা চলছে। বহির্বিভাগ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ শামিল হন চিকিৎসকরা।

দু’মিনিট নয় সেকেন্ডের অডিও
এই অচলবস্থার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি অডিও বার্তা। ওই অডিও বার্তা বিজেপি নেত্রী ভারতী ঘোষের বলে দাবি তৃণমূল কংগ্রেসের। দু'মিনিট নয় সেকেন্ডের অডিও বার্তায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রূপরেখা স্থির করা হয়েছে বলে দাবি।

পরামর্শের সঙ্গে হুবহু মিল
জনগণের সহানুভূতি একেবারে হারিয়ে যাওয়ার আগে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শের পর রাজভবনে বৈঠকে রাজি হন জুনিয়র চিকিৎসকরা। পরে আবার আন্দোলনকারীরা জানিয়ে দেন নবান্ন বা রাজভবন নয়, অন্য কোনও ক্ষেত্রে তাঁরা আলোচনায় বসতে রাজি মুখ্যমন্ত্রীর সঙ্গে।












Click it and Unblock the Notifications