Mamata Banerjee: সন্ন্যাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য! মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের
পঞ্চম দফার ভোটের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তার কোনও সারবত্তা নেই। অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি অভিযোগ মাথা পেতে নেবেন।
কয়েকদিন আগে নির্বাচনী সভা থেকে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের নাম করে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করছেন। সন্ন্যাসীদের রাজনীতি করা মানায় না। তাঁরা সব কিছুর উর্ধ্বে। কিন্তু তিনি বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসী বিজেপির হয়ে কাজ করছেন। ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার কথা বলছেন।

তারপরেই তার পাল্টা জবাবে গতকাল প্রধানমন্ত্রী মোদী নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, এতো বড় দুঃসাহস যে সন্ন্যাসীদের নিশানা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম কট্টরপন্থীদের প্রভাবে প্রভাবিত হয়ে হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
হঠাৎ করে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নিেয় এই মন্তব্যে জোর জল্পনা শুরু হয়ে গিেয়ছে রাজনৈতিক মহলে।
গতকাল পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গত পরশু থেকে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ করে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নিয়ে একথা বললেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি অবশ্য বলেিছলেন সকলে খারাপ করছেন না কিন্তু কয়েকজন রাজনীতি করছেন। বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। এটা একেবারেই ঠিক নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। তারপরেই মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠান। তিনি অভিযোগ করেছেন অসত্য কথা বলে মানহানি করছেন মুখ্যমন্ত্রী। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন। মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে।
তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে তিনি শাস্তি মাথা পেতে নেবেন। কার্তিক মহারাজ দাবি করেছেন কোনও ভাবেই তাঁর সঙ্গে সব রাজনৈতিক দলেরই সুসম্পর্ক রয়েছে। সব রাজনৈতিক দলের নেতারাই তাঁর আশ্রমে আসেন। তাঁরা দান ধ্যান করেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর গতকাল মুর্শিদাবাদে কার্তিক মহারাজের সমর্থনে মিছিল বের করেছিলেন তাঁর ভক্তরা।












Click it and Unblock the Notifications