প্রধানমন্ত্রী পাশে আছেন, জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধারণ সম্পাদক বিশ্বত্মানন্দ মহারাজ
ভোটের বাজারে হট টপিকে পরিণত হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম করে নিশানা করেন। িতনি অভিযোগ করেছিলেন কার্তিক মহারাজ নির্বাচনে তৃণমূলের এজেন্টকে বুথে বসতে দেননি।
সন্ন্যাসীদের এই ধরনের সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার তীব্র আপত্তি জানিয়েছিলেন তিনি। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কার্তিক মহারাজ এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী মমতা বন্দ্যোপাধ্যয়্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। তিনি রীতিমতো নিশানা করে বলেছিলেন, সাধু-সন্ন্যাসীদের এভাবে আক্রমণ িতনি মেনে নেবেন না।

প্রধানমন্ত্রী মোদী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে হুঁশিয়ার করে বলেছিলেন মুসলিম কট্টরপন্থীদের প্রভাবে হিন্দু সন্ন্যাসীদের উপর আক্রমণ শানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ন্যাসীদের এই অপমান তিনি মেনে নেবেন না বলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই রাজ্যে পঞ্চম দফার ভোটের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ। তিনি অভিযোগ করেছেন, অসত্য দাবি করছেন মুখ্যমন্ত্রী। প্রমাণ করতে পারলে তিনি শাস্তি মাথা পেতে নেবেন। কার্তিক মহারাজ পাল্টা দাবি করেছেন সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। কোনও একটি রাজনৈতিক দলের নাম জড়িয়ে দেওয়া ঠিক হবে না।
তারপরেই ভারত সেবাশ্রম সঙ্ঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে বার্তা পাঠিয়েছেন। এবং তিনি তাঁদের পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এমনকী সাধারণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছেন। কাজেই এই নিয়ে আলাদা করে তাঁদের বলার কিছু নেই বলে জানিয়েছেন মহারাজ।
বিশ্বত্মানন্দ মহারাজ বলেছেন গোটা দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে কথা বলছে গোটা দেশে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন। তিনি বলেছেন প্রমাণ হাতে নিয়েই কথা বলেন তিনি। এদিকে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও কার্তিক মহারাজের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন কার্তিক মহারাজকে সন্ন্যাসীর থেকে রাজনৈতিক পরিচয়েই সকলে বেশি চেনেন।












Click it and Unblock the Notifications