ভারত বনধে রণক্ষেত্র মালদহ, চলল গুলি, পুলিসের গাড়িতে আগুন
ভারত বনধকে কেন্দ্র করে সকাল থেকেউ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহ। সকালে শহরে একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা।
ভারত বনধকে কেন্দ্র করে সকাল থেকেউ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহ। সকালে শহরে একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বিশেষ করে উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াচক। বনধ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করলে পুলিস তাঁদের সেখান থেকে তোলার চেষ্টা করে। তাতেই পুলিসের সঙ্গে বনধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

সকাল থেকেই কালিয়াচক, সুজাপুরে দোকান পাট বন্ধ ছিল। যানচলাচলও করছিল না রাস্তায়। সকাল ১০টা নাগাদ বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক সেখানে অবরোধ চলার পর পুলিস আসে ঘটনাস্থলে। বনধ সমর্থকদের ওঠানোর েচষ্টা করে পুলিস। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
#WATCH West Bengal: A clash erupted allegedly between Trinamool Congress (TMC) and Students' Federation of India (SFI) workers in Burdwan during the Bharat Bandh called by ten trade Unions against 'anti-worker policies of Central Government' pic.twitter.com/G9WFzmVUYQ
— ANI (@ANI) January 8, 2020
অভিযোগ বনধ সমর্থকদের অবরোধ তুলতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিস। কয়েকরাউন্ট গুলিও চালানো হয় বলে অভিযোগ। তারপরেই উত্তেজিত বনধ সমর্থক এবং সেখানকার জনতা চড়াও হয় পুলিসের উপর। পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে উত্তেজিত জনতা। পুলিসের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications